হুগলি , ২১ নভেম্বর:- হুগলি জেলার চন্ডিতলার খালপাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুণ্ডুহীন দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার চন্ডিতলা থানার অন্তর্গত ব্রাহ্মণডাঙ্গা এলাকায় খালপাড়ে এক ব্যক্তির মাথা কাটা দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্ডিতলা থানার পুলিশ। মৃতদেহের মাথার সাথে দুটি হাতের কব্জিও কাটা রয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Related Articles
দেশের মানুষের মঙ্গলকামনায় দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ।
উঃ২৪পরগনা , ৬ নভেম্বর:- ২০২১ সালে বাংলা দখলের লক্ষে বাংলা সফরে এসেছেন অমিত শাহ। গতকাল বাঁকুড়ার পর শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফর শুরু করলেন। এদিনও ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন সকাল ১০টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন। পৌনে এগারোটা নাগাদ অমিত শাহর […]
নবান্ন অভিযানকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সচিবালয়।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির প্রস্তাবিত নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্যের সচিবালয় নবান্ন এবং সংলগ্ন এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গতকাল রাত থেকেই নবান্ন চত্বরে বাড়তি পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতা ও হাওড়া থেকে নবান্নে পৌঁছানোর প্রতিটি পথে মিছিল আটকাতে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। লোহার ব্যারিকেডগুলিকে লোহার ক্ল্যাম্প […]
গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান।
সুদীপ দাস , ১১ মে:- গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় আজ সকালে পিছন দিক থেকে গুলি করে তাকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হসপিটাল,পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলের একাংশের দিকেই আঙ্গুল তুলেছেন। সরাসরি পুর […]







