প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- বাংলার ফুটবলে ফের চমক আনছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে আইএফএ। নতুন ওয়েবসাইট আনছে। যেখানে বাংলার ফুটবলের সমস্ত ইতিহাস থেকে শুরু করে নানান সংবাদ থাকবে। সঙ্গে ইউটিউবে থাকছে ‘আইএফএ টিভি’। রাজ্যের ফুটবলের সমস্ত কার্যকালাপ তুলে ধরা হবে। আইএফএ-র ফেসবুক, ইন্সটাগ্রাম পেজ রয়েছে। টুইটার পেজ তৈরি হবে। করোনাতে ক্লাব গুলোর আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের পাশে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। আগামী মার্চ পর্যন্ত আইএফএ স্বীকৃত টুর্নামেন্ট খেলতে হলে ক্লাবগুলোকে ফুটবলারদের জন্য সিআরএস বাবাদ কোনও খরচ করতে হবে না। ফেডারেশন এবং আইএফএ মিলিয়ে প্রত্যেক ফুটবলারের সিআরএস করাতে প্রায় ১০০টাকা+ জিএসটি দিতে হত। সচিব জয়দীপ মুখার্জি বলেন,” মার্চ পর্যন্ত সেই টাকা দিতে হবে না।” সচিবের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ক্লাব কর্তারা। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। অংশ নেওয়া ১২টি দলকে জার্সি দেওয়া হচ্ছে আইএফএ–র তরফে। ক্লাব গুলোর খরচ কমানোই লক্ষ্য আইএফএ-র।
Related Articles
প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- প্রশাসনিক স্তরে আইএএস রদ বদল হলো। জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পেলেন এআর বর্ধন। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনে কমিশনারের কাজও সামলাবেন। তিনি শ্রম দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। সুব্রত বিশ্বাস পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সঙ্গে ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের দায়িত্বও পেলেন। শ্রম দপ্তরের নতুন সচিব হলেন বরুন কুমার রায়। […]
গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল বাগনানেই আটকালো পুলিশ।
হাওড়া, ৪ এপ্রিল:- “আমরা দুর্নীতির শিকার। আমরা বঞ্চিত। আমরা নিয়োগ চাই।” এই দাবিতে গ্রুপ ডি আন্দোলনকারীদের তিনদিনের লংমার্চ শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন হাওড়ার বাগনান থেকে রানিহাটি পর্যন্ত লংমার্চের আয়োজন করেন গ্রুপ ডি আন্দোলনকারীরা। যদিও তাদের সেই লংমার্চ পুলিশ আটকে দেয় বাগনানের বাঙালপুরে। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে। গ্রুপ ডি’র […]
গঙ্গাসাগর মেলায় অসুস্থ মানুষকে উদ্ধারের জন্য হেলিকপ্টার ভাড়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৯ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার সময় হঠাৎ অসুস্থ বা আহত মানুষদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসার জন্য রাজ্য সরকার হেলিকপ্টার ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সাতদিনের জন্য দুই ইঞ্জিনের হেলিকপ্টার ভাড়া করা হবে। এর জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে রাজ্য পরিবহন দফতর। ২৯ ডিসেম্বর পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে। […]










