হাওড়া,১১ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুলে দুটি এটিএমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শনিবার ভোররাতে দুষ্কৃতীরা এসে এটিএমে ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। সকালে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। তবে এটিএম থেকে কত টাকা চুরি হয়েছে তার পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোট দু’টি এটিএম থেকে চুরির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাপয়সা আত্মসাৎ এর অভিযোগ।ধৃত বিজেপি নেতা।
হাওড়া, ১৮ জুন:- চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা তথা গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়ার। অভিযোগ প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গায় সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। এই নিয়ে মাস খানেক আগে আমতা উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন […]
সিপাইবাজারে মৃগেন্দ্র নাথ মাইতির বাসভবনে মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর , ৭ ডিসেম্বর:- মেদিনীপুর বিধানসভার দু’বারের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৭৭) গুরুতর অসুস্থ অবস্থায় দিন তিনেক আগে ভর্তি হয়েছিলেন, এস এস কে এম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে। গত কয়েকদিনে প্রবীণ এই বিধায়কের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে অবস্থার আরও অবনতি হয় বলে জানা যায় দলীয় সূত্রে। এরপরই, রাত্রি ঠিক ১০ টা […]
আবহাওয়ার খামখেয়ালিপনাই এখন মাথাব্যথা স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- আবহাওয়ার খামখেয়ালিপনায় গলব্যথা সর্দি কাশি সাধারণ জ্বরের পাশাপাশি ভাইরাল ফিভার ও জীবাণুঘটিত নানা রোগের প্রকোপ রাজ্য জুড়ে। স্বাস্থ্য দফতরের বাড়তি মাথা ব্যথার কারণ সাধারণ হাম এবং জল বসন্তের প্রাণঘাতী হয়ে ওঠা। গত দেড় মাসে বেলেঘাটা আইডি- হাসপতালে ১১ জন চিকেন পক্স আক্রান্তের মৃত্যু হয়েছে। নভেম্বর মাস থেকে ওই হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ […]








