হাওড়া,১১ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুলে দুটি এটিএমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শনিবার ভোররাতে দুষ্কৃতীরা এসে এটিএমে ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। সকালে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। তবে এটিএম থেকে কত টাকা চুরি হয়েছে তার পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোট দু’টি এটিএম থেকে চুরির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
সিএএ লাগু হতেই মতুয়াদের উৎসব হুগলিতেও।
হুগলি, ১১ মার্চ:- মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। কোদালিয়া, রবীন্দ্রনগর, সুকান্তনগর এলাকায়। জয়ডঙ্কা বাজনা সহযোগে ভক্তরা সঙ্ঘের ব্যানার নিয়ে মিছিল করেন। কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা সভাপতি নির্মল বিশ্বাস বলেন, আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল মতুয়া যারা উদ্বাস্তু তারা যেন নাগরিকত্ব পায়। আজ সিএএ লাগু হওয়ার মধ্যে […]
পুলিশের কড়া নজরদারিতে আজও খুলেছে হাওড়ার বাজার।
হাওড়া,২০ এপ্রিল :- পুলিশ কড়া নজরদারিতেই আজ খুলেছে হাওড়ার বাজার। তবে, বাজারগুলিতে ক্রেতাদের ঠেসাঠেসি ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছিল পুলিশ। রবিবার হাওড়ার কদমতলা বাজারে বেলায় ভীড় বাড়ায় পুলিশ বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিয়েছিল। পরে গতকালই ব্যবসায়ী, মুদি দোকানদারদের নিয়ে ব্যাঁটরা থানার পুলিশ বৈঠক করে। সেই বৈঠকেই মেলে সমাধানসূত্র। আজ সোমবার সকাল […]
রিষড়ায় দাঁড়িয়ে শ্রীরামপুর পৌরসভা দখলের হুঙ্কার সাংসদ অর্জুনের।
হুগলি,২৫ জানুয়ারি:- রিষড়ার জনসভা থেকে রিষড়া নিয়ে এক লাইনও খরচ না করে বরং শ্রীরামপুর পৌরসভা দখলের হুঙ্কার দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।পাশাপাশি বিজেপি ছেড়ে এদিনই জয়নাথ ঝাঁ সহ বেশ কিছু কর্মী সমর্থক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর হাত ধরে ফিরে এলেন পুরোনো দলে। রিষড়া মন্ডল বিজেপির উদ্যোগে NRC, CAA- র সমর্থনে রিষড়া এন, এস,রোডে এক […]







