কলকাতা , ১৮ নভেম্বর:- লকডাউন এবং আম্পানের দাপটে ক্ষতিগ্রস্ত পরিবহন শিল্পকে চাঙ্গা করতে কেন্দ্রের কাছে পাঠানো আর্থিক প্যাকেজের দাবি পূরণ না হলে রাজ্যের বাস সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে। পশ্চিমবঙ্গ বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন বেসরকারি পরিবহনের সঙ্গে ৯০ শতাংশ পরিষেবা যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যে আর্থিক প্যাকেজ চেয়ে চিঠি দিয়েছিলাম এখনো তার কোনো উত্তর আসেনি। সহায়তা না পেলে পাঁচটি পরিবহন সংগঠন একজোট হয়ে আগামী মাস থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যে বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্ত প্রায় সাড়ে চার লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবার বর্তমানে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।
হুগলি , ২৫ মার্চ:- এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্তে করাতে নারাজ। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চলে গেল পরিবারের লোকেরা। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে। আর সেই পুকুরেই পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। কিশোরের নাম ওসমান হালদার (14)। বাড়ি পোলবা থানার […]
জমি বিবাদের ঘটনায় খুন এক ব্যক্তি।
হাওড়া, ১১ জুন:- জমি বিবাদের জেরে বাঁশের আঘাতে জখম এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নলপুর সারপাড়ায়। জানা গেছে, সেখানকার একজনের জমিতে পাড়ার ছেলেরা এবার সরস্বতী পুজো করেছিল প্যান্ডেল করে। এরপর পুজোর কয়েক মাস পার হয়ে যাবার পরেও সেই প্যান্ডেল খোলা হয়নি। অভিযোগ, সেই জমিতে ক্লাব করার চেষ্টা চালায় পাড়ার ছেলেরা। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে […]
হাবাসকে অনুসরণ ইস্টবেঙ্গল কোচ ফাউলারের
প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- প্রথম আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক কে হবেন? তা নিয়ে সদস্য–সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, অধিনায়ক নীতি এটিকে মোহনবাগান কোচ আন্তেনিও হাবাসের দেখানো পথ অনুসরণ করতে চলেছেন ইস্টবেঙ্গলের হাই–প্রোফাইল কোচ রবি ফাউলার। ডার্বি দিয়ে আইএসএল অভিযান শুরু। তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে স্বদেশি–বিদেশি মিলিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে […]









