হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার জেলা কমিটি ঘোষিত হল। মঙ্গলবার বিজেপির বেলিলিয়াস রোডের অফিসে ওই কমিটি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং সহ বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী, অমরজিৎ সিং প্রমুখ বিজেপি নেতৃবৃন্দ। ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া সদরের সভাপতি হিসেবে আগেই ঘোষিত হয়েছিল ওমপ্রকাশ সিং এর নাম। এদিন কমিটিতে সহ সভাপতি হিসেবে শুভব্রত সিংহ, পবন ভার্মা, রাজীব মাইতি, পঙ্কজ জয়সওয়াল, সুমন মান্নার নাম ঘোষিত হয়। এরা হাওড়া সদরের বিভিন্ন মন্ডলের দায়িত্ব সামলাবেন। সাধারণ সম্পাদক হিসেবে প্রমোদ সিং, কুণাল গুন, রিষভ সিং, লাল্টু মন্ডল, মুকুল নাথ তিওয়ারি, প্রসূন দে এবং অনিতা দত্তের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কোষাধ্যক্ষ, অফিস সেক্রেটারি, কনভেনর, কো-কনভেনর এবং কমিটি সদস্যদের নামও এদিন ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয় আগামী ২০২১ এর বিধানসভা ভোটকে সামনে রেখেই এদিন জেলা কমিটি ঘোষণা করা হল। কাজের নিরিখেই কমিটিকে প্রাধান্য দেওয়া হবে।
Related Articles
আরামবাগে আর,পি,এফের স্থায়ী অফিসের অভাবে দুর্ভোগে যাত্রীরা।
হুগলি, ১৭ নভেম্বর:- মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হুগলি জেলার তারকেশ্বর থেকে আরামবাগ পযন্ত প্রথম রেল চলাচল শুরু হয়। তারপর তারকেশ্বর থেকে গোঘাট পযন্ত রেল চলায় খুশি হয় আরামবাগবাসী। তাদের কাছে স্বপ্নের রেল স্টেশন হলো আরামবাগ রেল স্টেশন। কিন্তু এই স্টেশনে যাত্রীরা কোনও বিপদে পড়লে আরপিএফের কাছে অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। না না কোনও অফিসারের জন্য […]
লাইব্রেরি স্যারের অবসরের খবরে বিষাদের সুর পাঠক মহলে , জানাজানি হতেই চর্চা শুরু আরামবাগের বইপ্রেমীদের।
মহেশ্বর চক্রবর্তী, ২৮ জুন:- লাইব্রেরির স্যার অবসর নিচ্ছেন বলে বিষাদের সুর পাঠক মহলে। সকলের প্রিয় ছিলেন তিনি। ছাত্রছাত্রী থেকে শুরু করে ষাটোর্ধ পাঠক মহলের প্রিয় ও ভালোবাসার পাত্র ছিলেন হুগলি জেলার আরামবাগ মহকুমা গ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান উত্তম ভট্টাচার্য। পড়াশোনা আর লাইব্রেরি অন্ত প্রান ছিলেন তিনি। জানা গিয়েছে, ১৯৮২ সালের ৩রা জানুয়ারি সালেপুর নগেন্দ্র সাধারণ পাঠাগারে […]
বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেন পরিষেবা প্রায় স্বাভাবিক।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের রেলওয়ে ওভারব্রিজ ভাঙার জন্য পাওয়ার ব্লকেজের কারণে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে, এর জেরে তেমন কোনও প্রভাব নজরে আসেনি হাওড়ায়। হাওড়া স্টেশনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেনের পরিষেবা। তবে দূরপাল্লার একাধিক গাড়ি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন ভিন রাজ্য […]








