হুগলি , ১৬ নভেম্বর:- হুগলি জেলার হিন্দমোটর দেশবন্ধু পার্ক এলাকায় এক পৌঢ়ের যৌন লালসার শিকার এক নাবালিকা। অভিযুক্ত নীলু ঘোষকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। জানা যায় গতকাল রাতে নীলু ঘোষের মুদিখানা দোকানে কিছু জিনিস কিনতে যায় ওই নাবালিকা। এরপর দোকান ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে পৌঢ় নীলু ঘোষ। ওই নাবালিকা তার পরিবারকে জানালে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে গণধোলাই দেয় অভিযুক্ত পৌঢ়কে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত পৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নীলু ঘোষের কঠিন শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।
Related Articles
ট্রেন চলছে আজ থেকে। ভিড় যাত্রীদের।
হাওড়া,১৮ ডিসেম্বর:- এনআরসি ও সিএএ নিয়ে হিংসাত্মক বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই হাওড়া কলকাতার সঙ্গে টানা বন্ধ ছিল উত্তরবঙ্গ ও পূর্ব ভারতের রেল যোগাযোগ। বুধবার থেকে আবার ট্রেন চালানো শুরু করল পূর্ব রেল। কয়েকদিন আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে রেল যাত্রীদের নিরাপত্তার খাতিরে পূর্ব রেল বন্ধ করে দেয় ট্রেন চলাচল। সেই থেকেই সারা দেশ থেকে […]
হাওড়ায় বহুতলে আগুন।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরের শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ স্কুল সংলগ্ন একটি বহুতল আবাসনে আগুন। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কলেজ ঘাট ব্লেডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ৭৮/৮ কলেজ ঘাট রোডের অভিষেক আবাসনে সিঁড়ির নিচে আগুন লাগে। অভিযোগ বৈদ্যুতিক সামগ্রী রক্ষণাবেক্ষণের অভাব ছিল ওই আবাসনে এমনই অভিযোগ দমকলের। Post Views: […]
এবার থেকে সম্পূর্ণ অনলাইনে বালি খাদান গুলি নিলাম করবে রাজ্য সরকার।
কলকাতা , ১৫ সেপ্টেম্বর:- বেআইনি বালি পাচারের কারণে পরিবেশ ও রাজস্ব ক্ষতি আটকাতে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী বালি খাদান পরিচালনার নতুন ব্যবস্থাপনা তৈরীর কাজ সম্পন্ন। নবান্নে আজ রাজ্যের নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকের পর মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবর মাস থেকে নতুন নীতি অনুযায়ী বালি তোলার কাজ শুরু হবে। মুখ্য সচিব […]










