স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- চব্বিশ ঘণ্টা আগে লা লিগায় মায়োরকার বিরুদ্ধে মেসির জাদুতে বার্সেলোনার দুরন্ত জয়। এরপর রবিবার ঘরের মাঠে এইবারকে ৩-১ হারাল রিয়াল। স্পেনে এখন করোনা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভাল। কিন্তু সাধারণ মানুষ আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। অর্থনীতির অবস্থা এতটাই ভয়াবহ যে টিভির চ্যানেল সাবসক্রাইব করার মতো ক্ষমতা অনেকের নেই। তাই রবিবার মাদ্রিদে খেলা হলেও বোঝার উপায় ছিল না। ম্যাচ ঘিরে চোখে পড়ল না খুব একটা উত্তেজনা। ফাঁকা মাঠেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা । করোনা আবহে নতুন করে শুরু হওয়া স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এইবারের বিপক্ষে এই ম্যাচে রিয়াল জিতল ৩-১ গোলে। এদিন ম্যাচে ৪ মিনিটে টোনি খোস গোল করে এগিয়ে দেন রিয়ালকে। ৩০ মিনিটে ২-০ করেন সের্খিয়ো র্যামোস। ৩৭ মিনিটে ৩-০ করেন মার্সেলো। ৬০ মিনিটে ব্যবধান কমান এইবারের বিগাস। এই ম্যাচে রিয়ালের হয়ে একটি গোল করেন মার্সেলো। ম্যাচে রিয়ালের তৃতীয় গোলটি করেছিলেন তিনি।
Related Articles
মনসা পূজো উপলক্ষে বক্সের আওয়াজের প্রতিযোগিতা, পুলিশের সঙ্গে বচসা, ধনেখালিতে গ্রেপ্তার দশ।
হুগলি, ১ অক্টোবর:- সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধনিয়াখালি ধামাইটিকরি গ্রাম থেকে গ্রেপ্তার দশ। ধৃতদের আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল ধনিয়াখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধনিয়াখালির ভান্ডারহাটি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামাইটিকরি গ্রামে গতকাল মনসা পূজা উপলক্ষে প্রচন্ড উচ্চস্বরে চার পাঁচটি বক্স সেট এনে বাজার ছিল স্থানীয়রা। পাশাপাশি তারা বক্সের […]
বড়ঞার বাহাদুরপুর মোড়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার।
মুর্শিদাবাদ , ১১ মে:- রাস্তা পারাপার হতে গিয়ে ভুলবশত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশ বছর বয়সের এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে দূঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর মোড়ে। জানা গেছে মৃত ওই শিশু কন্যার নাম, রুমি বিবি বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্ৰামে। স্থানীয়রা জানায় কুলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ২০৭ গাড়ির অভিমুখে পড়ে […]
সমাজের চোখে ব্রাত্য বৃহন্নলারা সমাজ সচেতনতার কাজে আজ অগ্রণী ভূমিকা গ্রহন করল।
হুগলি , ২১ মার্চ:- সমাজের চোখে ব্রাত্য বৃহন্নলারা সমাজ সচেতনতার কাজে আজ অগ্রণী ভূমিকা গ্রহন করল। রবিবার ‘জনতার কার্ফু’ ঘোষণা করার পর শনিবার সন্ধ্যায় সিঙ্গুর থানার উল্টোদিকে রাস্তায় পথচলতি মানুষকে মুখের মাস্ক বিনামূল্যে বিতরন করে। সম্প্রতি করোনা ভাইরাসের আতঙ্কের জেরে সিঙ্গুরে অমিল মাস্ক ও স্যানিটারজার। তাই বহু মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কেউ কেউ […]







