হাওড়া , ১৬ নভেম্বর:- করোনা অতিমারীর প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়ার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই নিয়ে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এবার সেই সচেতনতার বার্তা দেখা গেল ভাইফোঁটার মিষ্টিতেও। হাওড়া সালকিয়া চৌরাস্তা অঞ্চলের এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠানে এমনই কোভিড সচেতনতামূলক বার্তা লেখা মিষ্টি তৈরি হয়েছে। যেখানে ভাইয়ের মঙ্গল কামনায় মিষ্টির উপর লেখা হয়েছে “ভালো করে হাত ধোবেন”, “মাস্ক পরুন”, “সুস্থ থাকুন” এমনই বিভিন্ন কোভিড সচেতনতামূলক বার্তা। ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে করোনা অতিমারীর প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষের কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুও ঘটেছে। সুস্থও হয়েছেন অনেকে। বারেবারে চিকিৎসকেরা কোভিড সম্পর্কে সচেতনতা বার্তা দিচ্ছেন। এবার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে ভাইফোঁটার মিষ্টিতেও সচেতনতার প্রয়াস নেওয়া হয়েছে। ভাইদের মঙ্গল কামনা করে পাতে যে মিষ্টি তুলে দেওয়া হবে তাতে ভাইদের সুস্থ থাকতে এমনই পরামর্শ দেবেন দিদি ও বোনেরা।
Related Articles
জল ও বিদ্যুতের দাবিতে হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ।
হুগলি,২২ মে:- জল ও বিদ্যুতের দাবিতে জিটি রোড অবরোধ। শুধু জিটি রোড না কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ।পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশ কে হেনস্থা হয়ে ফিরতে হয়। বাসিন্দাদের দাবি ৪৮ ঘন্টা হয়ে গেল জল ও বিদ্যুৎ নেই। জল , ইলেকট্রিক না পাওয়ায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সকাল থেকে শুরু হয় দফায় […]
পানীয় জলের সঙ্কট নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ হাওড়ায়
হাওড়া, ১৬ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পঞ্চায়েতকে এবিষয়ে বারবার জানিয়েও কোনও কাজ না হওয়ায় সোমবার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এর জেরে ব্যাপক উত্তেজনা রয়েছে পঞ্চায়েত অফিসে। Post Views: 384
অনলাইনে মিউটেশন ও খাজনা মেটাবার ব্যবস্থা চালু হওয়ায় সরকারের আয় বেড়েছে বহুগুণ, জানালেন মন্ত্রী।
কলকাতা, ১০ মার্চ:- অনলাইনে জমির মিউটেশন এবং খাজনা মেটাবার ব্যবস্থা চালু হওয়ায় বহুলভাবে উপকৃত সাধারণ মানুষ। রাজ্য সরকারের আয়ও বেড়েছে বহুগুণ। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান চলতি অর্থবছরে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত খাজনা বাবদ আয় হয়েছে ৪৪ কোটি ১৪ লক্ষ টাকা। মন্ত্রী এদিন বিধানসভায় তাঁর দফতরের ব্যায় […]










