হাওড়া , ১৩ নভেম্বর:- দীপাবলীর আগেই সুখবর দাসনগরের আরতি কটন মিলের কর্মীদের। বন্ধ থাকা আরতি কটন মিলের শ্রমিকরা পুজোর বোনাস পেলেন। শুক্রবার কারখানার প্রায় ৪৫০ শ্রমিক ৭ হাজার টাকা করে এই বোনাস পেলেন। মিলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা জানান,তাঁরা উদ্যোগ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের এই বোনাস আদায় করে দিয়েছেন। লকডাউনের পর থেকে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দাসনগরের এই কটন মিল। শ্রমিকরা বকেয়া বেতনের কিছুটা অংশ পেলেও এখনও বাকি বেতন পাননি। গত ১৯ অক্টোবর মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে প্রায় ৪ ঘন্টা গণঅবস্থান করেছিলেন কারখানার শ্রমিকরা। সেই দাবিতে এখনও অনড় রয়েছেন তাঁরা।
Related Articles
উত্তরপাড়ায় গৃহস্থের জলের মিটার চুরির কিনারা করলো পুলিশ ,ধৃত দুই।
হুগলি, ২৬ জুলাই:- উত্তরপাড়া এলাকায় পরপর চুরির ঘটনার পর সম্প্রতি ১৪ নম্বর ওয়ার্ডে ধানকল গলি এলাকায় পুরসভার পক্ষ থেকে গৃহস্থের বাড়িতে দেওয়া জলের মিটার চুরি হয়। সেই চুরির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়রা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এই নিয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব পুলিশকে এই বিষয় বিশেষ নজর দিতে বলেন।অভিযোগ পেয়ে ও […]
করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ , তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ।
হুগলি ,৩১ মার্চ:- করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ নিয়ে এলেন এক গৃহবধূ। তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি l হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে l গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে কোন্নগর এর বাসিন্দা পূর্ণিমা পারভীন ভর্তি হয় এই হাসপাতালে l রাতে দুই কন্যা ও এক পূত্রের জন্ম হয় l যদিও পরে এক কন্যা সন্তানকে চিকিৎসার […]
মন্মথপুরে অনুষ্ঠিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম শুভ আবির্ভাব তিথি ও মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এবছর নবম বর্ষে পদার্পণ করে। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় […]








