হাওড়া , ১২ নভেম্বর:- বিপজ্জনকভাবে রেল লাইন পারাপার করতে বারবার যাত্রীদের সচেতনতা করা হয়। ট্রেন চলাকালীন রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু এরপরেও সেই প্রবনতা এখন বদলায়নি। বৃহস্পতিবার সকালে বেআইনিভাবে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। রেল সূত্রে জানা গেছে, মৃতের নাম শেখ আক্কাশউদ্দিন (২৬)। তিনি উনসানির গোয়ালবাটির বাসিন্দা। রেল সূত্রে জানা গেছে, এদিন সকালে সাঁতরাগাছির মৌখালির কাছে রেলেগেটের সামনে ওই ঘটনা ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসা ০২২২২নম্বর আপ হাওড়া-পুনে স্পেশাল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। রেলওয়ে সুরক্ষাবলের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রেললাইনে পড়ে থাকা দেহটি তুলে ময়নাতদন্তে পাঠায়। নিছক রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে এই ঘটনা রেল পুলিশ তা খতিয়ে দেখছে।
Related Articles
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল […]
মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠে সফর উপলক্ষে হাওড়ায় কড়া নিরাপত্তা।
হাওড়া, ২৭ মার্চ:- মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠে সফরের জন্য হাওড়াতেও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফরের জন্য মঙ্গলবার সকাল থেকেই হাওড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। এদিকে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এদিন নিরাপত্তার চূড়ান্ত মহড়া হয়েছে বেলুড়ে। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা […]
কালিয়াগঞ্জ এর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করল রাজ্যকে।
কলকাতা, ১৫ মে:- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্সের অভাবে পাঁচ মাসের শিশু পুত্রের দেহ ব্যাগে ভরে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে আগামী ৩১ শে মে’র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতার ইকবালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যুর […]








