হুগলি , ৯ নভেম্বর:- করোনা আবহে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে রেল পরিষেবা।এবার দীর্ঘদিন বাদে বুধবার থেকে রাজ্যে গড়াতে চলেছে রেলের চাকা।তার আগে সোমবার থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা গেল রেল কতৃপক্ষের তরফ থেকে চরম ব্যাস্ততার ছবি। এদিন শেওরাফুলি স্টেশনে রেল কতৃপক্ষের তরফ থেকে মানুষকে সচেতন করতে করা হলো মাইকিং। এছাড়া সম্পূর্ণ করোনা বিধি মেনে রেল চালাতে বদ্ধপরিকর রেল কতৃপক্ষ। শেওরাফুলি রেল স্টেশনে নিত্যযাত্রীদের মান্থলি টিকিট কাটার জন্য খুলে দেওয়া হয়েছে টিকিট কাউন্টার। রেল চালু করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল সাধারণ মানুষ। এবার বুধবার থেকে রেল চালু হওয়ার খুবই খুশি সাধারণ মানুষ।
Related Articles
সেফ হোমের উদ্বোধন আরামবাগে।
আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, […]
আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্রিজ কোর্সের আওতায় আনা হবে।
কলকাতা, ১০ নভেম্বর:- ১৬ তারিখ স্কুল খোলার পর আগে পুরনো ক্লাসের পড়া ঝালিয়ে নিয়ে তবেই নতুন সিলেবাসে হাত দেওয়া হবে বলে রাজ্যের শিক্ষা দফতর পরিকল্পনা নিয়েছে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজ কোর্সের আকারে এই পাঠ্যক্রম চালানো হবে। প্রথম পর্যায়ে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই ব্রিজ কোর্সের আওতায় আনা হবে। যার জন্য স্কুলগুলিকেনির্দিষ্ট […]
হাওড়ায় পুকুর বোজানোর অভিযোগ পেয়েই ব্যবস্থা নিলো পুরসভা।
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- ফের পুকুর বোজানোর অভিযোগ হাওড়ায়। পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এইচআইটি ২ নং কোয়ার্টারের সামনে। স্থানীয় সাউদের পুকুর বোজানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে খবর পেয়েই শনিবার সকালে হাওড়ার পুর প্রশাশকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন দেবাংশু দাস সহ পুর আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে যান। অবিলম্বে এই […]








