হুগলি , ৯ নভেম্বর:- করোনা আবহে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে রেল পরিষেবা।এবার দীর্ঘদিন বাদে বুধবার থেকে রাজ্যে গড়াতে চলেছে রেলের চাকা।তার আগে সোমবার থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা গেল রেল কতৃপক্ষের তরফ থেকে চরম ব্যাস্ততার ছবি। এদিন শেওরাফুলি স্টেশনে রেল কতৃপক্ষের তরফ থেকে মানুষকে সচেতন করতে করা হলো মাইকিং। এছাড়া সম্পূর্ণ করোনা বিধি মেনে রেল চালাতে বদ্ধপরিকর রেল কতৃপক্ষ। শেওরাফুলি রেল স্টেশনে নিত্যযাত্রীদের মান্থলি টিকিট কাটার জন্য খুলে দেওয়া হয়েছে টিকিট কাউন্টার। রেল চালু করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল সাধারণ মানুষ। এবার বুধবার থেকে রেল চালু হওয়ার খুবই খুশি সাধারণ মানুষ।
Related Articles
গরম মোম ঢেলে শিশু ছাত্রকে শাস্তি , হাওড়ায় রাজ্য চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা।
হাওড়া, ২৭ আগস্ট:- হোমওয়ার্কের পড়া দিতে না পারায় মোমবাতির গরম মোম ঢেলে শিশু ছাত্রকে শাস্তি দেওয়ার ঘটনা সরোজমিন করতে শুক্রবার দুপুরে হাওড়ায় আসেন রাজ্য চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা। হাওড়ার গোলাবাড়ির ওই ঘটনা এদিন খতিয়ে দেখেন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের সদস্যা যশবন্তী শ্রীমানীর নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল। প্রথমে তাঁরা যান গোলাবাড়ি থানায়। সেখানে আধিকারিকের […]
হালিশহরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
উঃ২৪পরগনা ,৩০ মে:- আজ হালিশহর 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং দেখতে গেলে সেখানে বেরিয়ে আসার সময় শাসকদলের কর্মীরা তাকে দেখে বিক্ষোভ করে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই ঘটনা দেখার পর পাল্টা বিক্ষোভ করে বিজেপি কর্মীরা এবং হাতাহাতি হয় দু’দলের […]
শিলিগুড়ি মহকুমার ধনসরা জোতে মুষ্টিভিক্ষা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
কলকাতা , ১৯ জানুয়ারি:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার রানিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধনসরাজোতে মুষ্টিভিক্ষা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি প্রথমে ধনসরাজোত এলাকার তিনটি কৃষকের বাড়িতে গিয়ে মুষ্টিভিক্ষা করেন। এবং কৃষক সুরক্ষা অভিযানের লিফলেট ও স্টিকার বিলি করেন। পাশাপাশি এক কৃষকের কাছ থেকে সবজি কিনেন। এরপর সেখান থেকে ধনসরাজোতে প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে জনসভা অংশগ্রহণ […]








