সুদীপ দাস , ৩১ অক্টোবর:- বাড়ির সামনে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটলো বোমা। ঘটনায় গুরতর জখম এক শিশু। আহত ওই শিশুর নাম কৈমুদ্দিন(৮)। বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে। শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে এসে বাড়ির কাছেই খেলছিলো কৈমুদ্দিন। খেলতে খেলতেই সে ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এরপরই কানফাঁটা শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। কৈমুদ্দিনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পায় সে মাটিতে শুয়ে ছটফট করছে। তরিঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গৌরহাটি ইএসআই হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। খোদ ফাঁড়ির কাছেই এধরনের ঘটনা ঘটায় হতচকিত সকলেই। ওই বাড়িতে আরও বিস্ফোরক থাকতে পারে এই সন্দেহে গোটা বাড়িটি ঘিরে ফেলেছে পুলিশ।
Related Articles
NEET ২০২৪ এর ফলাফল নিয়ে বিতর্ক, যোগ্য হবু ডাক্তারদের ভবিষ্যত কি অন্ধকারে?
কলকাতা, ১৩ জুন:- নিট ২০২৪-এর ফলাফল প্রকাশ হতেই অসঙ্গতি নিয়ে তুঙ্গে বিতর্ক। স্বচ্ছতা নিয়েও উঠতে শুরু করেছে ভুরি ভুরি অভিযোগ। এমনকি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সারা দেশের পাশাপাশি, পশ্চিম বাংলা থেকেও লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরিস্থিতি সবখানেই একইভাবে জটিল। […]
আইএসএলের সূচি প্রকাশ , প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- অবশেষে আইএসএলের কাঙ্খিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন ভারত অধিনায়কের।
কলকাতা, ১৬ জানুয়ারি:- প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়েছে। বৈঠকের বিষয় বস্তু সম্পর্কে কোনও পক্ষ থেকেই কিছুু জানানো হয়নি।তবে সিএবির প্রস্তাবিত ক্রিকেট অ্যাকাডেমি প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সোমবার […]










