স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- অবশেষে আইএসএলের কাঙ্খিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর আইএসএলে প্রথম ডার্বি হতে চলেছে ২৭ নভেম্বর। গোয়ার তিলক ময়দানে। ওই ম্যাচ দিয়েই আবার নিজেদের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। অর্থাৎ প্রথম ম্যাচেই ডার্বির স্বাদ পাবেন রবি ফাউলার এবং তাঁর ছেলেরা। তবে ফিরতি ডার্বির দিন এখনও ঘোষণা করা হয়নি। প্রত্যেকটি দল এক–অপরের বিরুদ্ধে হোম–অ্যাওয়ে ভিত্তিতে দু’টি করে ম্যাচ খেলবে। লিগের খেলা শেষে শীর্ষে থাকা চারটি দল প্লে–অফে জায়গা পাবে। এবারের আইএসএলে সব মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলা হবে। তবে এদিন প্রথম ৬০টি ম্যাচের সূচিই প্রকাশিত হয়েছে। বাকি সূচি পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝেই প্রকাশিত হবে।
Related Articles
পরীক্ষার্থীদের শুভেচ্ছা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- তরুণ মুখোপাধ্যায় প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনে ফুল ক্যাডবেরি পেন দিয়ে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি সুবীর ঘোষ(ভাই)। গত দশ বছর ধরে প্রশংসনীয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন সুবীর বাবু। এদিন সুবীর বাবু জানান গত দশ বছর ধরে আমাদের ১০ ওয়ার্ড থেকে জীবনের যারা […]
জনতা কার্ফুর দিন স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিলি হল কেন, সরব বিজেপি।
হাওড়া ,২২ মার্চ:- করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে ২২ মার্চ যখন ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, তখন হাওড়ায় বাঁকড়ার একটি প্রাইমারি স্কুলে রবিবার সকাল থেকে স্কুলের অভিভাবকদের হাতে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল, আলু বিতরণের কাজ চলেছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের তরফ থেকে কেন আজকের দিনটি বেছে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। […]
সিঙ্গুরে টাটার জমি দিদিমনির শাড়ির মতো সাদা হয়ে যাচ্ছে – দিলীপ ঘোষ।
হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের প্রবর্তক আশ্রম ঘুরে দেখলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত চন্দননগরের প্রবর্তক আশ্রম পরিদর্শন করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন চন্দননগরের অনেক ইতিহাস আছে, এখানে বহু জ্ঞানী গুণী মানুষ আসতেন। তবে সেইসব মনীষীদের স্মৃতি বিজড়িত স্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কিছু ভাবছেনা।বিজেপি রাজ্যে […]









