শিলিগুড়ি, ২৯ অক্টোবর:- ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্ট নাগা তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। এই ঘটনায় দুটি ট্রাকের চালক ও খালাসিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এবং পাচারে ব্যবহৃত লড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম পঙ্কজ কুমার(২৮) সূদর্শন যাদব(২২) সতীশ কুমার(২৫) গুড্ডু রায়(২২)। ধৃত চারজনই বিহারের পাটনার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুটি লড়ি থেকে মোট ৫১টি গরু উদ্ধার হয়েছে। একটি লড়ি থেকে ২৫টি অপর লড়ি থেকে ২৬টি গরু। এবং উদ্ধার হওয়া গরুগুলোকে বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এবং পুলিশি হেফাজতের আবেদন করলে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।
Related Articles
ধূলাগোড়ে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা। নামলো পুলিশ ও র্যাফ।
হাওড়া, ২১ এপ্রিল:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাঁকরাইল বিধানসভার ধূলাগোড় উত্তরপাড়ায় সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার ওই এলাকায় প্রচার সেরে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় শিবপুরে যখন অন্য কর্মসূচিতে চলে এসেছিলেন সেই সময় ধূলাগোড়ের উত্তরপাড়ায় ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। বাম প্রার্থীর অভিযোগের তির তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় […]
সিএএ ,এনআরসি-র প্রতিবাদে পিলখানায় চলছে ধর্না। প্রজাতন্ত্র দিবসের সকালেও আজাদি চেয়ে প্রতিবাদ।
হাওড়া,২৬ জানুয়ারি:- দেশে বসবাস করা প্রত্যেক মানুষের সমান অধিকার। অথচ সিএএ, এনআরসি-র নামে নরেন্দ্র মোদীর সরকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এর প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিজেদের দাবি আদায়ে সরব হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হাওড়ার পিলখানায় মৌলানা আজাদ চকে ধর্নায় সামিল হয়েছেন সেখানকার মানুষ। এই ধর্না চলছে গত দশ দিন ধরে। রবিবার ২৬ জানুয়ারি […]
‘ স্বাস্থ্য ইঙ্গিত ‘ নাম দিয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু রাজ্য সরকারের।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনাকালে রাজ্যের মানুষকে নিজের এলাকা থেকেই নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগ করে দিতে ‘ স্বাস্থ্য ইঙ্গিত ‘ নাম দিয়ে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ শুরুতেই সাড়া ফেলে দিয়েছে। প্রশাসনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী একমাস পেরোনোর আগেই এই পরিষেবা ব্যবহার করে উপকৃত হয়েছেন ১০ লক্ষের বেশি […]








