হাওড়া , ২৩ অক্টোবর:- রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই শুক্রবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে সপ্তমীর পুজো। এদিন মহাসপ্তমীর সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। চলছে হালকা বৃষ্টি। এরমধ্যেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোর উদ্যোক্তারা কলা বউ স্নান করাতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে।
Related Articles
চুঁচুড়ার রবীন্দ্রভবনে ফের জেলা শিল্প সম্মেলন।
হুগলি, ৩ জানুয়ারি:- সম্মেলনে জেলার প্রায় আড়াইশো শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য সহ জেলা ও রাজ্যের সরকারি আধিকারিক এবং জন প্রতিনিধিরা।, ‘রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচি ও ব্যবসা সহায়ক ইকো-সিস্টেম সুনিশ্চিত হওয়ায় বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে চন্দ্রনাথ। […]
৫ ও ৬ এর পল্লীর পুজোয় শ্রদ্ধাভরে চন্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ২৫ অক্টোবর:- হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানে ৫ ও ৬ এর পল্লীর পুজোয় শ্রদ্ধাভরে চন্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের প্রাচীন বারোয়ারি পুজো গুলির মধ্য অন্যতম এই পুজো। গত কয়েক বছর ধরে এই পুজোয় অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে শ্রীরামপুর আর,এম,এস মাঠে এই পুজো মণ্ডপে আসেন কল্যানবাবু। অন্যান্য পুরোহিতদের সঙ্গে […]
ভোট পরবর্তী হিংসা থামাতে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মানবধিকার কমিশনের সদস্যরা।
কলকাতা, ৫ জুলাই:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ফের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। নবান্নে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। হাইকোর্টের নির্দেশেই রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটপরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে এই দল। এদিন নবান্নে প্রায় আধঘণ্টা ডিজির […]







