দক্ষিণ ২৪ পরগনা, ১৯ অক্টোবর:- করোনা মহামারীর হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫বছর আবির্ভাব উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার ১২৫ জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সংঘের কার্যালয় এবং সংঘ পরিচালিত হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্র গুলিতে রবিবার ঠিক বৈকাল তিনটায় এই যজ্ঞের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে একযোগে এই শান্তি যজ্ঞে অংশ নেন এলাকার মানুষ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দূর্গা পূজার প্রাক্কালে মানুষের মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে করোনা মহামারী চলে গিয়ে মানুষের মনে শান্তি ফিরে আসুক। সেই এই প্রার্থনা নিয়েই এই অভিনব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে।
Related Articles
বন্যাদুর্গত এলাকায় হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের কাজ চলছে।
হাওড়া ,৫ আগস্ট:- হাওড়া জেলায় বন্যাপ্লাবিত এলাকায় প্রশাসনের তরফ থেকে ধারাবাহিক ত্রাণের কাজ চলছে। এ বিষয়ে জেলাশাসক মুক্তা আর্য বলেন, বন্যাদুর্গত এলাকায় হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের কাজ চলছে। ইতিমধ্যেই দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। ত্রিপল বিলি করা হচ্ছে। রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। কোথাও চাল, আলু, ডাল, চিঁড়ে, গুড় সহ শুকনো খাবার […]
আবারও টিম ইন্ডিয়ার জার্সিতে কামব্যাক করতে চান ভাজ্জি।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- আবারও দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ২২ গজে বল ঘোরাতে চান হরভজন সিং। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে জল্পনা উসকে দিলেন ভাজ্জি। আই পি এল খেললেও , প্রায় বেশ কয়েক বছরই হল ভারতীয় দল থেকে দূরে এই তারকা স্পিনার। তবে এবার ফিরলে টেস্ট বা ওয়ানডে-তে নয়। তিনি মনে […]
জন্মদিনে যুবরাজকে দেখতে সকাল থেকেই কালীঘাটের বাড়িতে অনুগামীদের ভিড়।
কলকাতা, ৭ নভেম্বর:- জন্মদিনে সকাল থেকেই কালীঘাটের বাড়ির বাইরে অনুগামীদের ভিড়। তাঁদের প্রিয় যুবরাজ দাদাকে একবার দেখার। দেখা পেলে একবার চোখের দেখা, হাত মেলানো কিংবা একটা সেলফির আবদার। গত কয়েকর বছর ধরে ৭ নভেম্বর কালীঘাটে একই ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যানার-প্ল্যাকার্ড-কেক হাতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের […]










