হাওড়া,৮ জানুয়ারি:- বন্ধ সফল করতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নামল বাম কর্মীরা।বুধবার, নাগরিক সংশোধনী আইন,এন আর সি,দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম দল গুলি। সকাল থেকেই সেই বনধ সফল করতে রাস্তায় নামে তারা। বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে হাওড়ায় এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি।সকালে বনধ সমর্থনকারীরা বালির নিমতলার কাছে সরকারি বাস এবং অন্যান্য গাড়ি আটকানোর চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সেখানে কার্যত নীরব দর্শক ছিল বলে অভিযোগ। এই মুহূর্তে এখনও পর্যন্ত সেখানে অবরোধ চলছে।এদিন সকালে বনধ সমর্থনকারীরা হাওড়ার শানপুর মোড়ে জড়ো হয়। সেখানে গাড়ি আটকানোর চেষ্টা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related Articles
আলুর দাম বৃদ্ধি, সিঙ্গুর নান্দা হাটতলায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ২৪ জুলাই:- প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আলুর দাম হাফ সেঞ্চুরি করেছে। এমন পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার এমনই অভিযোগ তুলে সিঙ্গুর নান্দা হাটতলায় হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ করে বিজেপি। অবিলম্বে আলুর দাম কমাতে হবে দাবী করে বিক্ষোভকারীরা। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল। Post Views: 390
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১৫ ফেব্রুয়ারি:- “জন্মিলে মরিতে হবে জানে তো সবাই / তবু মরণে মরনে অনেক তফাৎ আছে ভাই/ সব মরন নয় সমান।” বাঙালির হৃদয়ে অমরত্বের সিংহাসন অলংকৃত করে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়। বাংলার মুখ, বাঙালির ভাষা চিরন্তন হয়ে রইল তাঁর সৃষ্টিতে। আমরা যখন “বাংলায় গান গাই” তখন প্রতুল মুখোপাধ্যায়ের মুখচ্ছবি দেখতে পাই, দেখতে পাবো ততদিন […]
বিরোধী আন্দোলন মমতার থেকেই শেখা উচিৎ দাবি বিজেপি নেতার।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- বিজেপির রাজ্য নেতৃত্বরা তৃনমূল নেতা কুনাল ঘোষের বাড়িতে বসে কেক কেটে জন্মদিন পালন করবে। আর আমরা বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পুলিশের মার কেন খেতে যাবো? মন্তব্য হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পান্ডের। গতকাল কুলাল ঘোষের জন্মদিনের ছবি বিজেপি কর্মীদের মনোবল ভেঙে গেছে। তাই আমরা বন্ধের সমর্থনে সিঙ্গুরে রাস্তায় নামিনি। বিরোধিতার […]











