হুগলি,৮ জানুয়ারি:- বন্ধ সফল করতে হুগলী জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নামল বাম কর্মীরা।বুধবার, নাগরিক সংশোধনী আইন,এন আর সি,দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম দল গুলি। সকাল থেকেই সেই বনধ সফল করতে রাস্তায় নামে তারা। ভদ্রেশ্বর, চাঁপদানির বেশ কয়েকটি কারখানার সামনে বন্ধ সফল করতে স্লোগান দিয়ে মানুষকে আবেদন জানানো হয়। এলাকায় মিছিল ও পিকেটিং ও করে বাম কর্মীরা।
পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে পান্ডুয়ার রেল স্টেশনে রেল লাইনের উপর বসে পড়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। সিপিএম ও কংগ্রেস যৌথভাবে অবরোধে শামিল হয়। আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে আছে একের পর এক ট্রেন। চরম হয়না চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ ও রেল পুলিশ। শ্রীরামপুর স্টেশন চত্বরে বনধ সমর্থনকারীদের অবরোধের জেরে বন্ধ টেন চলাচল। পাশাপাশি সিঙ্গুর,কোন্নগর, হিন্দ্মোটরেও বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধ করে বাম কংগ্রেস। রিষড়া স্টেশনেও বেশ কিছুক্ষন ট্রেন অবরোধ করে বাম – কংগ্রেস।অবরোধে আটকে পড়ে শেওরাফুলি লোকাল।অবরোধকারীদের অভিযোগ হটাৎই তাদের শান্তিপূর্ণ অবরোধে পুলিশ লাঠিচার্জ করে।Related Articles
টিকা যন্ত্রনা, একই দিনে পরলো ডবল ডোজ , অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক !
সুদীপ দাস, ২২ অক্টোবর:- বহু দিন ধরেই টিকার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন হুগলীর বলাগর ব্লকের বাসিন্দা সৈফুদ্দিন দফাদার। অবশেষে গত বুধবার পান্ডুয়ায় শ্বশুরবাড়ীর সহযোগীতায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে কোভিশিল্ড টিকা দেওয়া হয় সৈফুদ্দিনকে। কিন্তু অভিযোগ সেদিনই কয়েক সেকেন্ডের ব্যাবধানে দুটি কোভিশিল্ডের ডোজ দিয়ে দেওয়া হয় সৈফুদ্দিনকে। বিষয়টি বুঝতে পেরেই কর্তব্যরত নার্সকে বিষয়টি জানালে তিনি জ্বর এলে […]
সদ্য মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু বেলুড় স্টেশন সংলগ্ন এলাকায়।
হাওড়া, ২৮ এপ্রিল:- সদ্য মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু বেলুড় স্টেশন সংলগ্ন এলাকায়। খুব সম্ভবত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে অনুমান রেল পুলিশের। মৃত ছাত্রের নাম উৎকর্ষ মিশ্রা (১৬)। জানা গেছে, বেলুড়ের পালপাড়া, ঘোষপাড়া এলাকার বাসিন্দা উৎকর্ষ বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। তারপরেই বেলুড় স্টেশন সংলগ্ন ১২ নম্বর পুলের কাছে রেললাইনের ধারে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার […]
দলের দুই শীর্ষ নেতার বাগযুদ্ধে অস্বস্তিতে তৃণমূল।
হুগলি , ২০ নভেম্বর:- বর্তমানের কোন জন প্রতিনিধি রাজনীতির বাইরে আমার ও আমার পরিবার নিয়ে যদি অশালীন মন্তব্য করে আপনারা কী সমর্থন করবেন? শুক্রবার বলাগরে একটি বস্ত্রদানের অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই উপস্থিত মানুষের মধ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূলের বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী। প্রত্যুত্তরে কর্মসূচিতে হাজির লোকজন চিৎকার করে ‘না’ ধ্বনি দিয়ে জানিয়ে দেন তারা এই […]








