কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকা পুজো কমিটিগুলো আলঙ্কারিক কোনও খরচে ব্যবহার করতে পারবে না। পুলিশ-জনতা সমণ্বয় এবং করোনা মোকাবিলার কাজেই তার ব্যবহার করতে হবে বলে কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে। পুজো কমিটিগুলিকে সরকারের দেওয়া অনুদানের বিরোধিতা করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার অন্তর্বর্তী রায়ে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ক্লাবগুলি সরকারের কাছ থেকে পাওয়া ৫০ হাজার টাকার ২৫ শতাংশ পুলিশ-জনগণ সমন্বয়ের জন্য খরচ করবে। বাকি ৭৫ শতাংশ খরচ করতে হবে কোভিড মোকাবিলার জন্য স্যানিটাইজার এবং মাস্ক কিনে দর্শনার্থীদের মধ্যে বিলি করার জন্য। পাশাপাশি ক্লাব বা পুজো কমিটিগুলোর থেকে সরকারকে সরকারি টাকা খরচের বিস্তারিত হিসেব সংগ্রহ করতে হবে এবং তা আদালতে পেশ করতে হবে বলেও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ তাদের অন্তর্বর্তী রায় জানিয়েছেন।, পুজোর পর ফের মামলার শুনানি হবে।
Related Articles
উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক।
হুগলি, ২০ অক্টোবর:- উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক। নাম, কেদারনাথ ঘোষ। তিনি বৈদ্যবাটির বাসিন্দা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায় নার্সারি রোডের এক দূর্গাপূজো মন্ডপে একটি উটকে মানুষের বিনোদনের জন্য বেঁধে রাখা হয়েছে বলে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা তথাগত মুখার্জি। ঐ […]
পিছিয়ে পড়া প্রাথমিক পড়ুয়াদের পড়ার ঘাটতি মেটাতে স্কুলগুলিতে শুরু হচ্ছে গঠন উৎসব।
কলকাতা, ১৭ এপ্রিল:- করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়াশোনায় পিছিয়ে পরা প্রাথমিক পড়ুয়াদের পঠন পাঠনের ঘাটতি মেটাতে রাজ্যের সরকারি প্রাথমিক ইস্কুল গুলিতে পঠন উৎসব শুরু করা হচ্ছে।রাজ্য সমগ্র শিক্ষা মিশন এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। মিশনের তরফে জানানো হয়েছে প্রতিটি বিদ্যালয়ে নিয়ম করে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক-অভিভাবিকা এবং গ্রাম কমিটির সদস্যদের সামনে পড়ুয়ারা নিজেদের […]
বিজেপিকে চাঙ্গা করতে আরামবাগে কৈলাস ও মুকুল।
হুগলি , ১৮ সেপ্টেম্বর:- বিজেপি দলকে চাঙ্গা করতে হুগলি জেলার আরামবাগে হাজির বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার আরামবাগে আসেন বিজেপি দলের এই দুই হেভিওয়েট নেতা। আরামবাগ বারবার উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষে। কিছুদিন আগেও গোঘাটে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। এবার আরামবাগে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে হাজির হলেন বিজেপি […]








