কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকা পুজো কমিটিগুলো আলঙ্কারিক কোনও খরচে ব্যবহার করতে পারবে না। পুলিশ-জনতা সমণ্বয় এবং করোনা মোকাবিলার কাজেই তার ব্যবহার করতে হবে বলে কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে। পুজো কমিটিগুলিকে সরকারের দেওয়া অনুদানের বিরোধিতা করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার অন্তর্বর্তী রায়ে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ক্লাবগুলি সরকারের কাছ থেকে পাওয়া ৫০ হাজার টাকার ২৫ শতাংশ পুলিশ-জনগণ সমন্বয়ের জন্য খরচ করবে। বাকি ৭৫ শতাংশ খরচ করতে হবে কোভিড মোকাবিলার জন্য স্যানিটাইজার এবং মাস্ক কিনে দর্শনার্থীদের মধ্যে বিলি করার জন্য। পাশাপাশি ক্লাব বা পুজো কমিটিগুলোর থেকে সরকারকে সরকারি টাকা খরচের বিস্তারিত হিসেব সংগ্রহ করতে হবে এবং তা আদালতে পেশ করতে হবে বলেও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ তাদের অন্তর্বর্তী রায় জানিয়েছেন।, পুজোর পর ফের মামলার শুনানি হবে।
Related Articles
বন্যার গ্রাসে প্রতিমা শিল্পীদের ঘরের পাশাপাশি তৈরি করা প্রতিমাও , আর্থিক সংকটের মুখে শিল্পীরা।
মহেশ্বর চক্রবর্তী, ৪ অক্টোবর:- বন্যার জল কমেছে কিন্তু ভয়াবহ চিহ্ন রেখে গেছে হুগলির আরামবাগ শহরে।বাড়ি ঘর দোকানপাঠ সব ধ্বংস হয়েছে বন্যার করাল গ্রাসে। এই করাল গ্রাস থেকে রেহাই পায়নি প্রতিমা শিল্পীরা।তাদের বাড়ি ঘরের পাশাপাশি মাটির তৈরি দুর্গা প্রতিমা সব বন্যার জলে নষ্ট হয়ে গেছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে তারা। তাছাড়া হাতে গোনা কয়েক দিন পরেই […]
হাওড়ার কলেজে পড়ুয়াদের বিক্ষোভ।
হাওড়া , ৫ নভেম্বর:- অবিলম্বে রেজাল্ট হাতে তুলে দেওয়ার দাবিতে এবং প্রাপ্য নম্বর দেওয়া সহ বিনা খরচে খাতা রিভিউ করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন হাওড়ার নরসিংহ দত্ত কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা। তাঁদের দাবি এখনই রেজাল্ট না হাতে পেলে কিভাবে পরবর্তীতে তারা ভর্তি হবেন ? এই নিয়ে পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। এদিন তৃতীয় […]
ডোমজুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ , এলাকায় উত্তেজনা।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো এবার ডোমজুড়ে। স্থানীয় এক তৃণমূল নেতার উপরে অন্য গোষ্ঠীর লোকেরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। ডোমজুড়ের পাকুড়িয়ায় এই ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাবুলাল ঘোষ নামের দলের এক কর্মীর বাড়িতে পোস্টার ছেঁড়ার ঘটনা নিয়ে অভিযোগ তুলে প্রথমে দুষ্কৃতিরা হামলা করে। খবর পেয়ে জ্যোর্তিকর্ম ঘোষ […]








