হুগলি , ১৬ অক্টোবর:- দুই ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নালিকুল ১৬ নং রেল গেট এলাকায় গত মঙ্গলবার শেওড়াফুলি এবং রিষড়ার দুই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে পাঁচ ছিনতাই কারির একটি দল। দুই ব্যবসায়ী হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্বয়ং হরিপাল থানার পুলিশ আধিকারিক মধুসূদন ঘোষ তদন্তে নেমে পাঁচ ছিনতাইকারীকে বুধবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে তিন জনের বাড়ি ধনিয়াখালী থানা জয়হরিপুর এলাকায় এবং আর এক জনের বাড়ি দাদপুর থানা হারিট এলাকায়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে দুজনকে জেল হেফাজত এবং তিন জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। তিনজনকে পুলিশি হেপজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে।
হাওড়া , ১১ জুন:- কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে। মৃত বাবার সাথেই তিনদিন কাটায় মেয়ে। তিনদিন পর আজ প্রতিবেশিদের মারফত থানায় গিয়ে বাবার মৃত্যুর খবর দেয় মেয়ে। চোখের চিকিৎসক ছিলেন মৃত ব্যক্তি। আজ বুধবার মেয়ে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার দোকানে […]
সারদা মায়ের ১৭২তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ২২ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রীসারদা মায়ের ১৭২তম পুণ্য জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে রবিবার সকাল থেকেই মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠের প্রথা অনুযায়ী মহাসমারোহে ভোর থেকেই শ্রীশ্রীমাতাঠাকুরাণীর জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে। ভোরে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এরপর বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজা, হোম ভজনের আয়োজন করা […]
কোভিড সংক্রমণ ছড়াতে পারেন এই আতঙ্কে প্রতিবেশীদের রোষের মুখে বিমানসেবিকার পরিবার। শারীরিক নিগ্রহ।
হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরে বিমান সেবিকাকে হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। তিনি নাকি কোভিড কেরিয়ার। এলাকায় করোনা ছড়ানোর অভিযোগে হেনস্থা পর্যন্ত করা হয় সুদীপা অধিকারী নামের ওই বিমানসেবিকাকে। গত সপ্তাহে কাজ থেকে ফেরার সময় বাড়ির সামনে কুকুরদের খাওয়ানোর সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তিনি পুরো বিষয়টি মেল মারফত হাওড়ার সিটি পুলিশ […]







