হুগলী,৭ জানুয়ারি:- হাড়হিম করা ঠান্ডাকেও মঙ্গলবারও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। মেলা কমিটির পক্ষে রিষড়া পুরসভার পৌরসদস্য শুভজিৎ সরকার বলেন ছোট থেকেই ৩০ বছর ধরে এই মেলায় এলেও আগে সাধারণ মানুষ হিসাবে আসতাম।কাউন্সিলর হবার পর পাঁচ বছর ধরে এলেও সক্রিয়ভাবে চার বছর ধরে দায়িত্ব নিয়ে করছি। আগের থেকে এখনকার মেলার অনেক তফাৎ। মিনি ভারত এই রিষড়ায় সর্বধর্ম নির্বিশেষে এই মেলা মিলনমেলায় পরিণত হয়েছে।
Related Articles
আজ প্রাথমিকের টেট পরীক্ষা, সকাল থেকেই ট্রেনে, বাসে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।
হাওড়া, ১১ ডিসেম্বর:- আজ রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই হাওড়ার পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেছেন আধিকারিকরা। আজ সকাল থেকেই ট্রেনপথে, বাসে বা অন্যান্য যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন টেট পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানিয়েছেন, ট্রেনে আসতেও কোনও সমস্যা হয়নি। রাস্তায় যানজটের ভোগান্তি হয়নি। প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি বাস […]
মাল ভর্তি ট্রলিতে ধাক্কা দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের।
হাওড়া ,১৪ সেপ্টেম্বর:- বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা। সাঁতরাগাছি কারশেডের কাছে মালপত্র ভর্তি ট্রলিতে ধাক্কা দুরন্ত গতিতে ছুটে আসা আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের। ট্রলি ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। দূর্ঘটনার জেরে আধঘন্টার বেশি সময় পরে ইঞ্জিন বদল করে আবার যাত্রা শুরু ইস্টকোস্ট এক্সপ্রেসের। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ, সাঁতরাগাছি কারশেডের ভেতর থেকে […]
এবার এক ক্লিকেই বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন ভোটার আইডি কার্ড।
কলকাতা , ২৯ নভেম্বর:- ভোটার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক পরিচয়-পত্র। কিন্তু অনেক সময় তা করব করব করে করা হয় না। শুধু তাই নয়, ভোটার আই-কার্ড হারিয়ে গেল কিংবা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। কিন্তু অনেক হ্যাপা বলে তা করে ওঠে না অনেক সময়েই। কিন্তু সেই হ্যাপা থেকে মুক্তি দিতে অসাধারণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবার থেকে […]








