কলকাতা , ১৪ অক্টোবর:- আগামীকাল বিধাননগর পুরনিগমের বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। করোনা অতিমারী পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ রাজ্যের অন্যান্য পুরসভা ও পুরনিগমের মত বিধাননগর পুরনিগমেও প্রশাসক বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সাংবাদিকদের বলেন, বর্তমান অতিমারী পরিস্থিতিতে রাজ্যে পুরভোট করা সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তাই রাজ্যের অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পুরসভা ও পুরনিগমের পথেই বিধাননগর পুরনিগমেও বর্তমান মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে প্রশাসকমন্ডলী গঠন করা হচ্ছে। পরবর্তী নির্বাচিত পুরবোর্ড গঠন হওয়ার আগে পর্যন্ত এই প্রশাসকমন্ডলীই পুরনিগম পরিচালনা করবে।
Related Articles
পেনশন ভোগীদের বাড়িতে গিয়ে লাইভ সার্টিফিকেট সংগ্রহের আবেদন ব্যাংক কর্তৃপক্ষকে রাজ্যের।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- বয়স্ক পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট এখন থেকে তাদের বাড়ি গিয়ে সংগ্রহের জন্য বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ কে আবেদন জানাল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে শুক্রবার নবান্নে প্রায় একশোটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে এই আবেদন জানানো হয়। বৈঠকের পরে রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র সাংবাদিকদের […]
শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান পেল মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে স্কুলের বর্তমান সম্পাদক স্বামী শিবেসানন্দ এবং প্রধান শিক্ষক কৃষেন্দু বন্দ্যোপাধ্যায়ের হাতে শংসাপত্র এবং ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯৫২ সালে স্বামী প্রেম […]
উত্তরপাড়া থেকে ডিউটি সেরে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর।
হুগলি, ২২ জুলাই:- ডিউটি করে বাড়ি ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মির।মৃতের নাম কৃষ্ণ চন্দ্র মালিক(৫৫)। চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। উত্তরপাড়া ট্রাফিকে তার পোস্টিং ছিল। গতকাল ২১ জুলাই এ অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাদপুরে নিজের বাড়ি ফিরছিলেন। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে তার […]









