কলকাতা , ১২ অক্টোবর:- প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস। পুজোর আগেই কলকাতার রাস্তায় নামছে দোতলা বাস। আগামী কাল নবান্ন থেকে এই রকম দুটি বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। এই দোতলা বাসের চেহারাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। বাসের দোতলার ওপরে কোনো ছাদ থাকছে না। নীল ও সাদা রঙের এই দোতলা বাসের মধ্যে থাকবে সিসিটিভি ক্যামেরা, অটোমেটিক দরজা এবং ডেস্টিনেশন বোর্ড। বাস গুলি হবে মোট ৫১ টি আসনের। তার মধ্যে বাসের দোতলায় থাকবে ১৭ টি আসন। তবে পুজোর সময় এই বাস চলবে কিনা এবং চললেও সেই বাস কোথায় চলবে ও তার ভাড়া কত হবে, সে সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি পর্যটন উন্নয়ন নিগম। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন প্রাথমিকভাবে পর্যটকদের আকর্ষণ করার জন্যই বাস গুলি চালানো হচ্ছে। আগামীকাল উদ্বোধনের পর এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
Related Articles
আকর্ষণীয় প্যাকেজে উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন।
হাওড়া, ১৭ জুলাই:- উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি, কলকাতার তরফ থেকে আগামী ১১ আগস্ট এই বিশেষ টুরিস্ট ট্রেনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই বিশেষ টুরিস্ট ট্রেনটি ভারত মাতা মন্দির, গঙ্গা আরতি, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা, ত্রিবেণী ঘাট, মাতা বৈষ্ণোদেবী […]
হাতির গতিবিধি বুঝতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার বেড়েছে সোনামুখী জঙ্গলের সৌন্দর্য ।
বাঁকুড়া , ২ সেপ্টেম্বর:- সোনামুখী জঙ্গল লাগোয়া মানিক বাজার , কওরাশলি , মুশলো , বেলডাঙ্গা , পাথরমোড়া সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের সারা বছরই কমবেশি হাতির আতঙ্কে রাত কাটাতে হয় । অনেক সময় হাতিকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় বনদপ্তরের আধিকারিকদের । আর সে কারণে হাতির গতিবিধি সঠিকভাবে নির্ণয় করার জন্য সোনামুখী জঙ্গলে তৈরি […]
পুলকার দুর্ঘটনায় মৃত ঋষভের বাড়িতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় l
হুগলি,২৩ ফেব্রুয়ারি:- পোলবার পুলকার দুর্ঘটনায় মৃত ঋষভ সিংয়ের বাড়িতে পরিবারের সাথে দেখা করতে এলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় l ঋষভের বাবা সন্তোষ সিং এর সাথে কথা বলে সমবেদনা জানান, তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন ঋষভের বাবা l সাংসদ জানান টানা কয়েক দিন আমরা চেষ্টা করেও বাঁচাতে পারলাম না ঋষভ কে এটাই দুঃখের একই সাথে এই […]







