কলকাতা , ১০ অক্টোবর:- সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও কুড়ি লক্ষ সাইকেল বিলি করার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এই সাইকেল গুলি কেনার জন্য দরপত্র আহ্বান করেছে। চলতি বছরের শেষেই এই সাইকেল গুলি বিলি করার কাজ শুরু করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের সরকারি এবং সরকার প্রসিত স্কুল এবং মাদ্রাসার নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সেগুলি বিলি করা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ৮৩ লক্ষ সাইকেল বিলি করেছে।
Related Articles
নিম্নচাপের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামীকাল থেকে শুরু হতে চলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলার আধিকারিকদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৯ […]
সারারাত বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- গুলাব এর প্রভাবে মঙ্গলবার রাত থেকেই পড়েছে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টি দেখা দিয়েছে। সারারাত ধরে অনবরত বৃষ্টি এখনো পর্যন্ত হয়েই চলেছে যার ফলে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করেছে। কিছুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে শহর কলকাতার বেশ কিছু জায়গায় এখনও […]
গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দুষ্কৃতি , ডোমজুড়ে উত্তেজনা।
হাওড়া , ২৩ অক্টোবর:- গ্রাম থেকে গরু চুরি হচ্ছিল এমন অভিযোগ ছিলই। রাত পাহারা বসিয়েছিলেন এলাকার মানুষ। এবার গাড়ি এনে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দুষ্কৃতি। বাকিরা পলাতক। জনরোষে আগুন ধরিয়ে দেওয়া হলো গাড়িতে। ডোমজুড়ে উত্তেজনা। জানা গেছে, হাওড়ার পাকুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে গ্রাম থেকে গরু চুরি হচ্ছিল। অভিযোগ, ডোমজুড় থানায় অভিযোগ জানানো […]








