কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। চলতি ২০২০-২১ খরিফ মরশুমে এক হাজার ৮৬৮ টাকা কুইন্টাল হিসাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। গতবছর এই হার ছিল এক হাজার ৮৫৫ টাকা। আগামী দোসরা নভেম্বর থেকে এই ধান কেনার প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়াও কৃষকরা কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে এসে সরাসরি ধান বিক্রি করলে তাদের কুইন্টাল প্রতি আরও কুড়ি টাকা করে উৎসাহ মূল্য দেওয়া হবে। এইজন্যে সব জেলায় প্রাথমিকভাবে ২৯৩ টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। একজন কৃষক সর্বাধিক ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন। এই জন্য গত পয়লা অক্টোবর থেকেই নতুন কৃষক বন্ধুদের নাম নিবন্ধী করণ শুরু হয়েছে। কোভিড অতিমারীর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে কৃষকরা অন্নদাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে।
Related Articles
ফাঁসিদেওয়ার রুপবান্তি এক্কা ১৪ বছর পড় ফিরে পেল তার পরিবারকে।
দার্জিলিং,৪ ফেব্রুয়ারি:- দীর্ঘ ১৪ বছর নিখোঁজ থাকার পর অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ছোট হেলাগছের মেয়ে রুপবান্তি এক্কা বাড়িতে ফিরে এল। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে ৭ বছর বয়সে শিলিগুড়িতে দিদির বাড়িতে থাকাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। এরপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। […]
মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো অভিনেতা দেবের।
মালদা, ৩ এপ্রিল:- শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার করে অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। প্রখর রোদ্রকে […]
ট্রাফিক পুলিশ কর্মীদের রোদচশমা, ছাতা, ও.আর.এস তুলে দিলেন হাওড়ার সিপি।
হাওড়া, ১৫ এপ্রিল:- গরমে অক্লান্ত পরিশ্রম করছেন ওঁরা। ট্রাফিক পুলিশ কর্মীদের রোদচশমা, ছাতা, ও.আর.এস তুলে দিলেন হাওড়ার নগরপাল। শহর জুড়ে রাস্তার মোড়ে মোড়ে চড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত থাকেন ট্রাফিক পুলিশের কর্মীরা। সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে শনিবার পয়লা বৈশাখ সকালে হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ও.আর.এস, […]










