হুগলি,৬ জানুয়ারি:- কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।শুধু রিষড়ায় মানুষই নয়, আশেপাশের মানুষও দুর্গাপূজা,জগদ্ধাত্রী পুজোর মতোই সারাবছরই অপেক্ষা করে থাকে রিষড়া মেলার জন্য। কারণ এটা একটা মিলন মেলা।সর্বধর্ম,ভাষাভাষীর মানুষ এখানে থাকে।বাড়তি পাওনা প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকছে মুম্বাইখ্যাত শিল্পী সুদেশ ভোঁসলে, সনজিত মন্ডল, মহা লক্ষী আয়ার সহ নামি শিল্পীরা।ভিড় সামলাতে নিজেই ময়দানে নেমেছেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।প্রতিটি স্টলে যাচ্ছেন , তাদের কোন অভিযোগ থাকলে শুনছেন। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সদা সচেষ্ট তিনি। আগের থেকে আরো কিভাবে রিষড়া মেলা কে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই চেষ্টা চালাচ্ছেন তিনি।
Related Articles
আন্ডারপাসের দাবিতে অবরোধ। প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ হাওড়া আমতা ট্রেন চলাচল।
হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না […]
বনধ সমর্থনে কলকাতার রাস্তায় বিশাল মিছিল সিপিএমের।
প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- সাতসকালেই বনধের সমর্থনে কলকাতার রাস্তায় নেমেছেন বাম সমর্থকেরা। দক্ষিণ কলকাতায় বনধ সমর্থকেরা গোলপার্কের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। যদিও সিপিএম সমর্থকদের রাস্তায় টায়ার জ্বালানোর সময় পুলিশের উপস্থিতি ছিল না। টায়ার জ্বালালেও রাস্তা বন্ধ করতে পারেন নি সিপিএম সমর্থকেরা। আগুনের শিখা পাশ কাটিয়ে রীতিমতো গাড়ি চলছে। যাদবপুরেও সকালেই […]
নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন সি,পি,এম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
কলকাতা , ১১ মার্চ:- গতকাল সন্ধ্যায় বাম এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তারপরে কোমর বেঁধে নেমে পড়ে প্রচারে আজ সকালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য্য প্রচার শুরু করেন এম বি রোড থেকে বিরাটি সরকারি আবাসন আবাসনের প্রচার শেষ করেন এই আবাসনে 2011 তৃণমূল সরকার আসার পরে […]







