বাঁকুড়া , ৩ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল। কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। কৃষি বিলের বিরোধিতায় বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপি কে হুংকার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দিয়ে বললেন বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো। অন্যদিকে পিজেপির উদ্দেশ্যে বললেন নবান্ন দখলের স্বপ্ন দেখছেন, স্বপ্নে থাকুন, অসুবিধা নেই, বদমাইশি করতে এলে কিন্তু আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। আবার নবান্ন অভিযান প্রসঙ্গে সাংসদের হুঁশিয়ারী, নবান্ন অভিযান করছে করুক নবান্নের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। শাসক তৃণমূল যখন তীব্র বিরোধীতায় তখন বিলের সমর্থনে মাঠ ছাড়তে নারাজ পদ্ম শিবির। কৃষি বিলের সমর্থনে বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার বাঁকুড়ার ছাতনার সভা থেকে দাবী করেন, ২০১২ সালে যখন তৃণমূল কংগ্রেসের লেজ ধরে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তখন কপিল সিব্বাল এই আইনের সমর্থনে বলে ছিলেন, আপ কিসকে সাথ হ্যায়, চাষীও কে সাথ হ্যায়, বিছুরিয়া কে সাথ হ্যায়। সাংসদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনি কার সাথে, চাষীর সাথে না ফড়েদের সাথে।
Related Articles
শিবপুরে যুবক খুনে গ্রেপ্তার চার বন্ধু।
হাওড়া, ২১ আগস্ট:- হাওড়ার শিবপুরে শুক্রবার গভীর রাতে এক যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম রয়িশ আজম (১৮), সে কাউসঘাট রোডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সে পার্টি করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। গভীর রাতে তাঁরা শিবপুর থানা থেকে ঘটনার খবর পেয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
শেষ পযন্ত ছাগলের তৃতীয় সন্তানের কাছে বিক্রি হলো আবেগের মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা ময়দানে এ সব কিছু সম্ভব । টাকার কাছে শেষ পযন্ত মাথা নামাতে হলো আবেগ কে। একটা ঝড়ে গঙ্গা পাড়ের ক্লাব এক হয়ে গেলো আই এস এল এর এটিকের কাছে অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা কাছে থাকলো ৮০ শতাংশ ও মোহনবাগান এর কাছে ২০ শতাংশ শেয়ার। যে এটিকে কে ছাগলের তৃতীয় সন্তান বলা হলো […]
শিশুদের হৈচৈ সাথে শব্দের খেলা, বাংলাদেশের বই নিয়ে এবার হবে হুগলী-চুঁচুড়া বইমেলা।
সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- আগামী ১১তারিখ থেকে শুরু হতে চলেছে হুগলী-চুঁচুড়া বইমেলা। চুঁচুড়া ময়দানে আয়োজিত এই বইমেলা চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত। প্রাক্তন সাংসদ প্রয়াত অনিল বসুর হাত ধরে শুরু হওয়া এই বইমেলা এবারে ১৩তম বর্ষে পদার্পন করতে চলেছে। বইমেলা স্বার্থক করে তুলতে বই ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যে আগামী ১০তারিখ চুঁচুড়া পিপুলপাতি থেকে মেলা প্রাঙ্গন […]









