কলকাতা , ২ অক্টোবর:- রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। খুলবে ২ নভেম্বর। কিন্তু বেতন পেতে সমস্যা হবে না। অক্টোবরের বেতন এই মাসের ২৮ আর ২৯ দিয়ে দেওয়া হবে। অর্থ দফতর থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মী দের পুজোর আগে শেষ অফিস করতে হবে ১৬ তারিখ। ১৭ আর ১৮ তারিখ শনিবার আর রবিবার। টানা ১৫ দিন ছুটি। কিন্তু ব্যাঙ্ক খোলা থাকবে। তাই ছুটি থাকলে ও কর্মীদের বেতন পেতে অসুবিধা হবে না। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মাসের শেষ কর্মদিবসের একদিন আগে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। আর মাসের শেষ কর্মদিবসে অনুদান থেকে বেতন দেওয়া হয়। চলতি মাসে তা দু’দিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগামী ২৮ অক্টোবর বেতন পাবেন সরকারি কর্মচারীরা। পরদিন (২৯ অক্টোবর) অনুদান থেকে বেতন দেওয়া হবে।
Related Articles
লক্ষ্মী বারে লক্ষ্মী পুজো আর সেদিনই গঙ্গার জলে লক্ষ্মী লাভ! বৈদ্যবাটি ঘাটে।
হুগলি, ১৭ অক্টোবর:- স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি ত্রিশক্তি ঘাট এলাকায় আজ সকালে স্থানীয় কিছু লোকজন স্নান করছিলেন। কয়েকজন কিশোর গঙ্গার ঘাটে পয়সা খুঁজছিল। সে সময় একটি ব্যাগ ভেসে আসতে দেখা যায়। ব্যাবগটিকে তুলে ঘাটের উপরে নিয়ে আসে তারা। জানা গেছে ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা ছিল। কিছু ঘুনে খাওয়া নোটও ছিল। আর ঘটনার […]
রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর , ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২০ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যের দুই মেডিকেল কলেজে আরও ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হচ্ছে এই ব্যাচের। পাশাপাশি দুর্গাপুরের […]
কেরালার বিমান দুর্ঘটনায় ক্রু- অভীকের তৎপরতায় প্রাণ পেয়েছে অনেকে , গর্বিত কোন্নগরে অভীকের বাবা-মা।
হুগলি , ৮ আগস্ট:- শুক্রবার রাতে কেরালার বিমান দুর্ঘটনায় আহত কোন্নগরের অভীক বিশ্বাস । গত 3 বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক । গতকাল রাতে দুবাই থেকে প্লেন কেরালার উদ্যেশে রওনা দেয়। রাত ৭ টা ৪১ নাগাদ ল্যান্ডিং-এর সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বিমানটি দূর্ঘটনায় পরে । এরপরই বাড়িতে […]







