হুগলি,২৯ ডিসেম্বর:- শীতের রোদ গায়ে মেখে তখন একের পর এক আক্রমন হানছে লাল-হলুদ শিবির। অগুন্তি দর্শনার্থীরা তখন ইলিশ আর চিংড়ির হয়ে গলাফাটাতে ব্যাস্ত। কমলপ্রিত, লালরিনডিকা, মার্কোসদের একের পর এক আক্রমনে ধরাশায়ী অবস্থা মার্টিনেজ, গুরজিন্দর, আশুতোষ মেহতাদের। কি ভাবছেন, রবিবাসরীয় বিকেলে আই লিগ ডার্বি ? তবে ভাবলে হয়তো এতটুকু ভূল করবেন না। আজ কনকনে ঠান্ডায় রিষরার দুই টিমের ডার্বিতে এভাবে সরগরম হয়ে উঠলো লেনিন মাঠ।
এই মাঠেই স্থানীয় লেনিন মাঠ যুবগোষ্ঠীর আয়োজনে ১৬টি দলের মধ্যে দুই দুদিন ব্যাপি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যার ফাইনালে আজ অংশগ্রহন করে মোড়পুকুর কোরাস ক্লাব ও সূর্যশ্রী। ৯-২ গোলে সূর্যশ্রীকে পর্যদুস্ত করে কোরাস। প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত বলেন এখান থেকেই উঠতি ফুটবলারদের কলকাতায় সুযোগ করে দেওয়াই হলো তাদের উদ্দেশ্য। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমীর চৌধুরীর , রিষরা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র,কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,কৌশিক মুখার্জী, তাপস সরখেল সহ ক্রিড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।Related Articles
টিউশন পড়তে গিয়ে হাওড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র।
হুগলি, ১২ জুলাই:- বাড়ি থেকে টিউশন পড়তে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম সুজন মেউর। বাড়ি জগাছার সাতাশি বোসের মাঠ এলাকায়। হাওড়ার দালালপুকুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যেয় সে একাই টিউশন পড়তে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। সকালে স্থানীয় জগাছা থানায় মিসিং ডাইরি করা হয়। এখনো পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। ঘটনায় যথেষ্টই […]
বালিতে বিস্কুট কারখানায় আগুন।
হাওড়া, ১৭ নভেম্বর:- বালির হপ্তা বাজারের কাছে শ্রীচরণ সরণির একটি বিস্কুট কারখানায় বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে থাকা ডিজেলের ড্রামে। এরপর আগুন ভয়াবহ আকার নেয়। বালি থেকে দমকলের ৩টি ইঞ্জিন […]
২০ শে ফেব্রুয়ারি সকাল দশটায় প্রচার শেষ সাগরদিঘী উপনির্বাচনের, জানালো কমিশন।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার কারণে সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের প্রচার পর্ব সংক্ষিপ্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রচার করা যাবে ২০শে ফেব্রুয়ারী সকাল ১০ টা পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ শে ফেব্রুয়ারী সকাল দশটা থেকে, তাই তার ৭২ ঘন্টা অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত প্রচার করা যাবে। এরপর আর কোনরকম মিটিং মিছিল […]









