হুগলি,৫ ডিসেম্বর:- আলুর যোগান কম থাকার কারণে সিঙ্গুরের আলুর আঁতুড় ঘর রতনপুরে অর্ধেক আলুর আড়ৎ বন্ধ । রীতিমতো নোটিশ টাঙিয়ে আলুর পাইকারি আড়ৎঘর বন্ধ রেখেছে আড়ৎদাররা। বাজার থেকে চন্দ্রমুখী আলু উধাও। ভরসা জ্যোতি আলুর উপর। দুই একদিনের মধ্যে কোলকাতা বাজারে আলুর রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা। ফলে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম কেজি প্রতি ৪০ টাকা হওয়ায় আশঙ্কা ব্যাবসায়ীদের। এদিন সিঙ্গুর রতনপুরে আলুর আড়তে পাইকারি দাম ২৬ টাকা কেজি প্রতি। জেলায় এদিন সিঙ্গুর সহ অনান্য খোলা বাজারে আলু কেজি প্রতি ৩২ টাকা থেকে ৩৫ দরে বিক্রি হচ্ছে।
Related Articles
আজ শুরু ফরাসি ওপেন, প্রথম দিনেই ক্লে-কোর্টে রাফা
স্পোর্টস ডেস্ক, ২৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারির কারণে পিছিয়ে যাওয়া ২০২০ ফরাসি ওপেন শুরু হচ্ছে আজ, রবিবার। প্রথম দিনেই নাদাল খেলবেন বেলারুশের ইগর জেরাসিমভের বিরুদ্ধে। তবে নাদালের এ বারের ফরাসি ওপেনে সাফল্যের ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। তার কারণ এ বার ফরসি ওপেনের সব ম্যাচ হবে নতুন এক ধরনের বলে। যা অনেক ভারী এবং গতিও মন্থর। দ্বিতীয় […]
গোলাবাড়িতে যুবককে খুনের চেষ্টা , এলাকায় উত্তেজনা।
হাওড়া, ২৭ মার্চ:- হাওড়ার গোলাবাড়ি থানার ফকির বাগান এলাকায় ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় পোদ্দার নামের ওই যুবক এলাকায় পুরনো ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচার কাজ করেন। রবিবার বিকেল তিনটে নাগাদ তিনি যখন দোকানের সামনে বসে ভাঙাচোরা জিনিসপত্র বাছাইয়ের কাজ করছিলেন হঠাৎই তার উপরে চড়াও হন এলাকার এক কুখ্যাত […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরন শুরু চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৫ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষনা মত স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরন শুরু হয়ে গেলো। বুধবার চুঁচুড়ায় হুগলীর জেলাশাসক দপ্তরে জেলার মোট ৭জন ছাত্র ও ৩ জন ছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। এদের মধ্যে ৮ জনই চলতি বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। বাকি দু’জন ভোকেশনাল ট্রেনিং-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। সকলকেই চুঁচুড়ার সেন্ট্রাল কো-অপারেটিভ […]








