হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের আগেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। এদিন নার্সিং স্টাফেরা জানান, তারা বিভিন্ন রাজ্য থেকে নার্সিং পড়ে এসেছেন। সেখানকার রেজিস্ট্রেশন তাদের রয়েছে। এখানে রেজিস্ট্রেশন পাবার জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন রয়েছে। কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ের রেজিস্ট্রেশন পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে রেশিপ্রোকাল রেজিস্ট্রেশন তারা পাচ্ছেন না। এই কারণে প্রাইভেট জব করতে পারছেন না। তারা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন। ৪ বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরছেন। এখানে অনেকবার এসেছেন। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই।
Related Articles
ভাষা আন্দোলনের শহীদ কোন্নগরের শফিউর রহমানের জন্মভিটে আজও জরাজীর্ণ , কেউ ফিরেও তাকায় না।
তরুণ মুখোপাধ্যায় ,২১ ফেব্রুয়ারি:- ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার পর থেকে পূর্ব বাংলার মানুষেরা পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে শুরু করে মরণপন আন্দোলন। হাজার হাজার মানুষের দাবি বাংলা ভাষাকে উর্দুর পাশাপাসি পাকিস্তানের রাষ্ট্র ভাষা করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন তীব্রতর হয়। পূর্ব বাংলার আপামর ছাত্র-যুব সহ সমস্ত স্তরের মানুষ পাকিস্তানের এই […]
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- উড়িষ্যা থেকে বাংলায় পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনেরও বেশি পরিমাণ গাঁজা। সাঁকরাইল থানা এলাকার ১৬ নম্বর জাতীয় […]
রাজবংশী ভাষা একাডেমি পাঁচ হাজারের বেশি শব্দ সমন্বিত দ্বিতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে।
কলকাতা, ১২ জুন:- রাজবংশী ভাষার প্রসারের উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি রাজবংশী ভাষা একাডেমি সংশ্লিষ্ট ভাষার একটি অভিধান প্রকাশ করতে চলেছে। এই অভিধান প্রকাশিত হলে উত্তরবঙ্গের জনসংখ্যার ৫৪ শতাংশ রাজবংশী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন বলে রাজবংশী ভাষা একাডেমীর সভাপতি বংশী বদন বর্মন জানিয়েছেন। তিনি বলেন গত বছর প্রথম পরীক্ষামূলক ভাবে এই অভিধান প্রকাশ করা হয়। এবার […]









