চিরঞ্জিত ঘোষ , ২২ সেপ্টেম্বর: হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি করোনা পজিটিভ হওয়ায় তার আরোগ্য কামনায় চন্ডীতলা অনুষ্ঠিত হলো মহাযজ্ঞ। গতকাল এবং আজ স্থানীয় গরলগাছার একটি প্রাচীন শিব মন্দিরে তার দ্রুত সুস্থতার কামনায় বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য সুবীর মুখোপাধ্যায় আমাদের জেলার উন্নয়নের একজন কান্ডারী। তিনি করোনার মতো মারণব্যাধীতে আক্রান্ত হওয়ার খবরে আমরা সবাই ব্যথিত। এমনকি এই খবর পাওয়ার পর গতকাল থেকে অনেক বাড়িতে রান্না পর্যন্ত বন্ধ ছিল। আমরা তাই ঈশ্বরের কাছেহোম যজ্ঞের মাধ্যমে তার আরোগ্য কামনায় এই প্রার্থনার আয়োজন করেছি। আমরা আশা করব সুবীরদা আবার আমাদের মধ্যে করোনাকে হারিয়ে ফিরে আসবেন, তিনি জেলা জুড়ে যে উন্নয়নের জোয়ার শুরু করেছেন তা জারি থাকবে।
Related Articles
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। Post Views: 475
সাংসদ অর্জুন সিংহ তোপ দাগলেন বামেদের ‘ বন্ধের রাজনীতি ‘ কে ।
উঃ২৪পরগনা,২৯ ডিসেম্বর:- নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বামেরা । তাদের কেউ বিশ্বাস করে না । তারা ক্ষমতায় ও আসবে না । বামেদের বন্ধ দিয়ে সমস্যার সমাধান হবে না । দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে , পিছিয়ে নিয়ে গেলে হবে না । ‘ বাম দল গুলি দেশকে পিছিয়ে নিয়ে চলেছে কর্মনাশা বন্ধ করে, এমনটাই জানিয়ে ব্যারাকপূরের সাংসদ […]
চন্দ্রকোনায় নির্বিগ্নে চলছে ভোট।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-কেশপুরে ভোটে অশান্তি হলেও ঠিক তার থেকে কিছু দূরে চন্দ্রকোনা বিধানসভার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে চন্দ্রকোনা বিধানসভা এলাকা গুলিতে। কোভিড বিধি মেনে , সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজেসন করে প্রবেশ করানো হচ্ছে ভোটার দের । রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। Post Views: 402






