হাওড়া , ২২ সেপ্টেম্বর:- ফের বদল হচ্ছে মঙ্গলাহাটের দিন। এবার রাতের পরিবর্তে সকালে বসবে মঙ্গলাহাট। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে মঙ্গলাহাট। আগামী রবিবার থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে। ৬ মাস বন্ধ থাকার পর শনিবার রাত ৯ থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত হাট চালু করা হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের সেই হাটে অনেক দোকানদারই দোকান খোলেননি। কার্যত ফাঁকাই ছিল মঙ্গলাহাট। রাতের পরিবর্তে দিনে হাট বসানোর দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি তাঁরা।
Related Articles
শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়। সোমবার হাওড়ার কোনা স্বাস্থ্যকেন্দ্রে পিসিভি ভ্যাক্সিনের ট্রেনিং হলো। নিউমোকক্কাল ব্যাকটেরিয়া শিশু অবস্থায় নিউমোনিয়া ও নানা ধরনের লাঙ্গসের সংক্রমণের কারণ। যার ফলে শিশু বয়সে এই সংক্রমণের ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। সেই সম্ভবনা ঠেকাতে এবার নিউমোকক্কাল কনজুগেটে ভ্যাক্সিন বা পিসিভি টিকা দেওয়ার […]
শিলিগুড়িতে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান,ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- শুক্রবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা যে এদিন ভোরবেলা স্থানীয়রা ওই এলাকায় আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। […]
ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী।
মালদা,২৭ নভেম্বর:- মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী। মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত। পাশাপাশি অপর এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত জেএমবি জঙ্গি সানোয়ার আলি পলাতক। বাংলাদেশ পুলিশের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে সানোয়ার ভারতের মালদহে ঢুকে পড়তে […]







