হুগলি , ২০ সেপ্টেম্বর:- আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ দিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে। আজ শ্রীরামপুরে এক রক্তদান শিবিরে এসে বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় এই ভাবেই তার বক্তব্য রাখলেন। তিনি জানিয়েছেন যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার রূপায়িত করছে না আগে তারা তার জবাব দিন তারপরে তো বঞ্চনার প্রশ্ন। তিনি জানান যে তৃণমূলের পক্ষ থেকে এবং বিরোধীদলের পক্ষ থেকে শিল্প বিলগ্নীকরণ এ কথা বলা হচ্ছে। শিল্প বিলগ্নীকরণ তো নতুন নয়, 2014 সাল থেকে কংগ্রেস সরকারের আমলে বহু শিল্প বিলগ্নীকরণ হয়েছে। আর বিলগ্নীকরণ মানে তো পুরোপুরি বেচে দেওয়া নয়, এটা মানুষকে বুঝতে হবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি শ্যামল বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
সচিবালয়ে হঠাৎ হনুমানের হানা।
কলকাতা, ৫ অক্টোবর:- বৃহস্পতিবার সকালে ১৩ তলার বারান্দা দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে পড়ে হনুমানটি। ভিডিয়োতে দেখা যায়, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তা রক্ষীদের ওয়াকি-টকি নিয়ে তার পিছু নিতেও দেখা যায়। ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। তাড়া খেলেও কোনও হাবেভাবে পরিবর্তন হয় না। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক তাকাতে […]
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশের, ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের।
হাওড়া, ১৮ এপ্রিল:- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের ডিউটি পরিসীমা কমাতে ভাবনা হাওড়া সিটি পুলিশের। প্রচন্ড গরম চলছে। যত বেলা বাড়ছে তাপপ্রবাহ তত পরিমাণ বাড়ছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষজন কম চলাচল করছে। শুধুমাত্র ট্রাফিক পুলিশদের দেখা যাচ্ছে তারা নিজের কাজ সঠিকভাবে করে চলেছেন। যতই গরম পড়ুক এবং তাপপ্রবাহ চলুক তারা […]
দলের নির্দেশেই পদত্যাগ, আবারও একইভাবে পুনর্বহাল শ্রীরামপুরের পুরপ্রধান।
হুগলি, ২৭ জুন:- লোকসভা ভোটের আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির ইলেকশন এজেন্ট এর জন্য তাকে নির্বাচিত করে দল। দলের নির্দেশ মতোই শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা তার পুরপ্রধান পথ থেকে ইস্তফা দিয়ে কল্যাণ ব্যানার্জির নির্বাচনী এজেন্ট হন। তারপরেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন কল্যাণ ব্যানার্জি। আবারো পুনরায় দলের নির্দেশ মতোই ক্ষমতায় আসেন গিরিধারী সাহা। […]









