হুগলি,৪ জানুয়ারি:- কম্পিউটার ক্লাসের জন্য টাকা বাড়ানো হলেও সেই ক্লাসই করানো হয়না। এই দাবীতেই আজ ব্যাপক উত্তেজনা ছড়ালো ভদ্রেশ্বর থানার তেলেনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে। একসময়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্র ও অভিভাবকদের বাদানুবাদ চরম আকার ধারন করে। শুরু হয় হাতাহাতি, ঘটনায় ভেঙেচুরে তছনছ হয় বিদ্যালয়ের আসবাব পত্র, টেবিল পাখার মত সরকারি সম্পত্তিও। সরকারি সাহায্যপ্রাপ্ত বয়েজ এই স্কুলের অভিভাবকদের বক্তব্য এই বিদ্যালয়ের ৯ম এবং দশম শ্রেনীর ঐচ্ছকি বিষয়ে কেউ ইচ্ছে হলেই কম্পিউটার নিতে পারে।
এতদিন কম্পিউটারের জন্য সরকারি নিয়ম মেনে বার্ষিক ৩০০টাকা করে নেওয়া হলেও সেভাবে কোন ক্লাসই করানো হতো না বলে অভিযোগ। উল্টে আজ ২০২০শিক্ষাবর্ষে ভর্তির সময় কম্পিউটারের জন্য ৬৪০টাকা দাবী করা হয়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন অভিভাবকরা । এই নিয়েই দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বাদানুবাদ হাতাহাতিতে পৌঁছয়। দুপক্ষের মধ্যে বচসার মাঝেই কেউ বা কারা ভাঙচুর চালায় বিদ্যালয়ের আসবাব পত্রে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে ভদ্রেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অশোক কুমার শা সহ বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকদের বক্তব্য প্রতি বছর কম্পইটারের নামে টাকা নেওয়া হলেও আদতে কম্পিউটার ক্লাসই করানো হয়না। তারমধ্যেই ২০২০-র শিক্ষাবর্ষে কম্পিউটার ফিজ্ বাড়ানো হয়েছে। আমরা সেই টাকা দিতেই অস্বীকার করেছি। অভিভাবকদের সাথে সুর মিলিয়ে বিদ্যালয়ের শারীরবিদ্যার শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস বলেন নবম শ্রেনীতে ইচ্ছুক বিষয়ে কম্পিউটারের সাথে শারীরশিক্ষাও রয়েছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধেই শুধু কম্পিউটার বিষয়টিকে তাঁদের উপর চাপিয়ে দিচ্ছে। যদিও এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসা রাম সিং বলেন সব অভিযোগ মিথ্যা। তাঁর কথায় কম্পিউটারের জন্য ৩০০টাকার বেশী দাবী করা হয়নি।Related Articles
অমরনাথ যাত্রায় তীর্থ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে চিকিৎসক দল পাঠালো রাজ্য।
কলকাতা, ২৭ জুন:- আসন্ন অমরনাথ যাত্রায় রাজ্য থেকে যাওয়া তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগে ভাগেই জম্মু কাশ্মীরে চিকিতসক দল পাঠালো রাজ্য সরকার। করনার কারণে দুবছর বন্ধ থাকার পর ফের এবার শুর হচ্ছে অমরনাথ যাত্রা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যাত্রায় অমরনাথ দর্শনে সামিল হবেন এরাজ্যের বহু পুণ্যার্থী। দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে […]
তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ট ব্যক্তির মদতে নবগ্রামে বেআইনি ভাবে ইমারতি দ্রব্য রাস্তায় ফেলে চলছে আবাসন তৈরির কাজ
হুগলি , ১০ অক্টোবর:- কোন্নগর পুরসভার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে নবগ্রাম এলাকায় রাস্তার উপর বেআইনি ভাবে ইমারতি দ্রব্য ফেলে রেখে আবাসন তৈরি করার অভিযোগ উঠলো।নবগ্রাম গার্লস স্কুল পাড়া নেতাজী স্পোর্টিং ক্লাবের পাশে তৈরি হচ্ছে একটি নতুন আবাসন। সেই আবাসন তৈরির সরঞ্জাম রাস্তার উপর রেখে কাজ করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। কোন্নগরের প্রধান রাস্তা নৈটি […]
চোখের রেটিনা স্ক্যান ও বায়োমেট্রিক যাচাই করেই রেশন ১লা বৈশাখ থেকে।
কলকাতা, ১ এপ্রিল:- আগামী ১৫ ই এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে রাজ্যের সর্বত্র চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু চালু হচ্ছে। ঐদিন থেকে রাজ্যের ২১০০০০ এর বেশি রেশন দোকানে ওই প্রক্রিয়া চালু হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে প্রত্যেক জেলার পাঁচটি করে রেশন দোকানে […]










