হুগলি , ১৪ সেপ্টেম্বর:- কয়েক দিন ধরে খরবের শিরোনাম উঠে আসছিল আরামবাগ, গোঘাট বিভিন্ন জায়গায় খুন, অশান্তির খবর। বিভিন্ন সময় আসতে দেখা যাচ্ছিল বিরোধী দলের হেবিওয়েট নেতাদের। ফলে অশান্তি বেড়েই চলছিল। এর ফলেই কি সরতে হল এসপি সহ এসডিপিওকে। এমনটাই দাবি করছে বিজেপি। সোমবার বিকেল হতে বদলি হতে হল পুলিশে দুই উচ্ছ আধিকারিককে। সোমবার বিজেপির পক্ষ থেকে সাংসদ সহ হেবিওয়েট নেতারা ধর্নায় বসে এসডিপিও অফিশের সামনে। এর ফলে কি সরতে হল আরামবাগের SDPO নির্মল কুমার দাস কে। তার জায়গায় বীরভূম থেকে নিয়ে আসা হল অভিষেক মন্ডলকে। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে এটা রুটিং বদলি। পাশাপাশি হুগলী গ্রামীন পুলিশ সুপার তথাগত বসুকেও সরানো হল । তাকে পাঠানো হলো কলকাতার নিউটাউনে। নতুন এসপি হয়ে। নতুন দায়িত্ব পাচ্ছে ব্যারাকপুর থেকে অমন্দীপ। সূত্রের খবর।
Related Articles
অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল প্রধান।
হুগলি, ২ জানুয়ারি:- অন্তঃসত্ত্বা গৃহবধূকে ব্যাপক মারধর ও পেটে লাথি মারার অভিযোগে গ্রেফতার তৃনমুল অঞ্চল প্রধান। ধৃত ওই অঞ্চল প্রধানের নাম আশিক ইকবাল। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলের পোল ২ নং গ্রাম পঞ্চায়েতের চকভেদুয়া গ্রামে। অভিযোগ প্রধানের ফরমান অগ্রাহ্য ও মানতে না পারায় এক ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ কে ব্যাপক হারে মারধর ও তার পেটে […]
করোনা নিয়ে সতর্ক রাজ্য মঙ্গলবার থেকে খুলছে স্বাস্থ্য কেন্দ্র।
কলকাতা, ১৮ অক্টোবর:- দুর্গাপুজো কে কেন্দ্র করে বিপুল জনসমাগম এ প্রেক্ষিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্য দপ্তর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণএর জন্য আগামীকাল থেকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খুলে দেওয়া […]
জগৎবল্লভপুরে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার জগৎবল্লভপুরের শ্যামপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো বছর তিরিশের এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। মৃত যুবকের গলায় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। Post Views: 633











