হুগলি , ১৩ সেপ্টেম্বর:- এক মাসের বেশি সময় ধরে ঘরের মধ্যে বৃষ্টির জমা জল ঘরে ঢুকে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রবিবার রাস্তার মধ্যে বেঞ্চ পেতে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বাসিন্দাদের অভিযোগ দিল্লী রোডের ধারে নতুন নতুন কারখানা তৈরির ফলে ডানকুনি বৈদ্যবাটির নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। ফলে রাস্তার জল বাড়িতে ঢুকে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়ে কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই প্রতিবাদে নেমেছি। এলাকার তৃণমূল সভাপতি বিকাশ দাস কার্যত পঞ্চায়েতের বিরুদ্ধেই সরব হয়েছেন। তার দাবি আগের পঞ্চায়েতের সদস্যরা রাস্তায় নিকাশী ব্যাবস্থা ঠিকঠাকই করেছিল, ফলে কোনো সমস্যাছিল না। এখন নতুন করে বাড়ির থেকে রাস্তা উঁচু হলেও নিকাশী ব্যাবস্থা ঠিক না থাকায় বাড়িগুলিতে জল জমে যাচ্ছে। ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষ। বিভিন্ন কারখানার বর্জ্য, পাশাপাশি কোভিড হসপিটালের জলও জমে যাচ্ছে বলেও দাবি তাদের। অবলম্বে নিকাশী ব্যাবস্থা করার দাবী ও তোলেন তিনি।
Related Articles
রেশনের আটায় কিলবিল করছে পোকা, হুগলিতে ক্ষোভ এলাকাবাসীর।
হুগলি, ৩ নভেম্বর:- রেশনের আটায় কিলবিল করছে কালো পোকা। দুয়ারে রেশন থেকে উপভোক্তাদের সেই আটার প্যাকেট দেওয়া হচ্ছে। যা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারে রেশন ক্যাম্পে এই দৃশ্য নজরে এসেছে। রেশন দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে নিম্নমানের রেশন দেওয়ার […]
পয়লা জানুয়ারিতেই তৃণমূলের “দিদিকে বলো” কর্মসূচি হাওড়ায়।
হাওড়া,১ জানুয়ারি:- জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়ে তাদের পাশে দাঁড়াতে “দিদিকে বলো” কর্মসূচি নিয়েছে দল। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই হাওড়াতেও পথে নেমে পড়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। ইংরেজি নতুন বছরের প্রথম দিন পয়লা জানুয়ারিতেও “দিদিকে বলো” কর্মসূচি হয় হাওড়ায়। দলের ২৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন হাওড়ার ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বরো […]
কালীপূজাতে বাজি পোড়ানো আদালতের নির্দেশ নিশ্চিত করবে রাজ্য, জানালেন পরিবেশমন্ত্রী।
কলকাতা, ১৩ অক্টোবর:- আসন্ন কালীপূজা ও দীপাবলীতে আদালতের নির্দেশ মেনেই রাজ্যে যাতে সবুজ বাজি বিক্রি ও পোড়ানো হয় ও ৯০ ডেসিবেলের উপর শব্দবাজি পোড়ানো না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে বলে পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। সল্টলেকের প্রাণীসম্পদ ভবনে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা […]








