হুগলি,৩ জানুয়ারি:- হেরিটেজ শহর শ্রীরামপুরের স্থাপত্য ও ঐতিহ্যকে রক্ষা করার আহ্বান জানিয়ে পদযাত্রার মাধ্যমে শুরু হল নবম বইমেলা। শুক্রবার বিকেলে বৃষ্টি দুর্যোগ কে উপেক্ষা করেই মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে শ্রীরামপুর গান্ধী ময়দানের মেলা প্রাঙ্গন পর্যন্ত পদযাত্রা করে বইমেলা কমিটি। প্লাকার্ড ও ট্যাবলো নিয়ে তাতে সামিল হয় একাধিক স্কুল ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মী ও খুদে পড়ুয়ারা।পদযাত্রায় প্রথম থেকেই উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় ও বইমেলার যুগ্ম সম্পাদক উত্তম রায় ও সমীর কুমার সাহা।উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক শ্রীজাত , উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।
Related Articles
উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে ৩০০ কোটি টাকা খরচ করবে রাজ্য।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্য সরকার উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনশো কোটি টাকা খরচ করবে। নতুন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল এর মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে আগামী সাত বছরে এই টাকা খরচ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে কোনও সিকিউরিটি মানি ছাড়াই বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী […]
পুননির্বাচনের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ১৮ জুলাই:- পঞ্চায়েত ভোটের নামে হয়েছে প্রহসন, চাই পুনর্নির্বাচন। এই দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপির। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ চলে। তুষার মজুমদার অভিযোগ করেন, গতকাল পান্ডুয়া গণনা কেন্দ্রের ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। এ থেকেই বোঝা যায় যে ভোট গণনা কিরকম হয়েছে। প্রহসন হয়েছে ভোট গণনা একই […]
ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]








