ঝাড়গ্রাম , ৭ সেপ্টেম্বর:- দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এদিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর। সোমবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার নামোসোল গ্রাম সংলগ্ন একটি কালভাটের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়। জায়গাটি ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে। বেলপাহাড়ি থানার পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে ময়ূর দেখা যায়। এখানে ময়ূরঝরনা গ্রাম তো বটেই, কাঁকড়াঝোড়, আমলাশোল, তামজুড়ি, চাকাডোবা, চুরিমারা প্রভৃতি গ্রামে হামেশাই ময়ূর দেখতে পাওয়া যায়। তবে বিনপুরে সেভাবে দেখা যায় না।এদিনও লোকজন মোবাইল ফোন হাতে ময়ূরের ছবি তুলতে শুরু করে দেন।
Related Articles
মিড ডে মিলের চালে পোকা, স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের।
হুগলি, ৮ জানুয়ারি:- মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। অভিবাকরা দেখতে পেয়েই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার সদ্দার পাড়া অঙ্গনয়ারী কেন্দ্রের। অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলে তাদের সন্তানদের যখন স্কুলে দিতে আসেন তখন তাদের নজরে পড়ে রান্নাঘরে। যে চাল রান্নার জন্য বার করা হচ্ছিল তাতে থিক থিক করছে পোকা। এক […]
কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা , বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ।
হুগলি,১ মার্চ:- কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা, বাস ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ। ঘটনায় আহত ২২ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া ব্লকের বাহানা গ্রামে। আহতদের প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালে আনা হয়। পরে আটজনকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেস হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার তৃনমূলের। Post […]
ভোটের মুখে আচমকা ইস্তফা আইপিএস অফিসারের।
কলকাতা, ২১ মার্চ:- ভোটের মুখে আচমকাই ইস্তফা দিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়েছে। তবে দেবাশিসবাবুর ইস্তফার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের পরই দেবাশিসবাবুকে সাসপেন্ড করা হয়েছিল। বৃহস্পতিবার মুখ্য সচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। […]










