হাওড়া , ৬ সেপ্টেম্বর:- আলু, কাঁচা সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে প্রতিবাদ সভা করল হাওড়া জেলা আইএনটিইউসি ও যুব কংগ্রেস। সভার পর এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হাওড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, হাওড়া দক্ষিণ যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, বালি যুব কংগ্রেসের সভাপতি সত্যম বাগানি, হাওড়া জেলা যুব আইএনটিইউসি’র চেয়ারম্যান প্রভাত সাউ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
হাওড়ায় চাকা ফেটে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকলো লরি।
হাওড়া, ৩০ জুলাই:- হাওড়ার উনসানিতে চাকা ফেটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে গেলো চায়ের দোকানে। গুরুতর জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত গতিতে চায়ের দোকানে ঢুকে পড়ল একটি লরি। এই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে হাওড়ার জগাছা উনসানির পোদোপাড়া হাই স্কুলের কাছে। জানা, গেছে লরির সামনের চাকা আচমকা […]
লকডাউনে মদ নিয়ে ফেরার সময় অসমে ধরা পড়ল তুফানগঞ্জের বিডিও-র গাড়ি।
কোচবিহার ,৪ এপ্রিল:- অসম-বাংলা সীমান্তের অসমে মদ সহ ধরা পড়ল তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তর গাড়ি। শুক্রবার রাতে অসম পুলিশ ওই গাড়ির চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। লকডাউন চলাকালীন অসম থেকে মদের বোতল নিয়ে বিডিওর গাড়ি এভাবে ধরা পড়ায় প্রশাসনিক মহলে শোরগোল পড়েছে। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানান এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। কী […]
ভারত জুড়ে বিরোধীদের এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে – বিমান বসু।
হুগলি, ২৯ আগস্ট:- সারা ভারত জুড়ে বিরোধীদের বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা কচ্ছ থেকে কোহিমা সর্বত্র বিরোধীদের বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে এক হতে হবে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যের ডাক দিলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, এ রাজ্যের সরকার গণতন্ত্র মানছেন না। তাই এখানে বিরোধীদের অন্য চিন্তা […]









