হাওড়া , ৬ সেপ্টেম্বর:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। রবিবার বিকেলে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ের সামনে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মহিলা কর্মীবৃন্দ ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর চেয়ারম্যান মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই। অরূপ রায় জানান, এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা পুরসভার ২০ নং ওয়ার্ডের টিকিয়াপাড়া অঞ্চলের বাসিন্দা। গত নির্বাচনে ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন যিনি সেই তারা বেগমের নেতৃত্বে এদিন মহিলা কর্মী ও সমর্থকেরা তৃণমূলে যোগদান করলেন।
Related Articles
আশা কর্মীদের দ্বিগুন পুজো বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- ডেঙ্গু দমন হোক বা কোভিডের বিরুদ্ধে লড়াই। পালস পোলিও কর্মসূচির সফল রূপায়ণ বা করোনা টিকাকরণের সপক্ষে প্রচার।তৃণমূল স্তরে জনস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে সরকার ও সাধারণ মানুষদের মধ্যে সেতুবন্ধের কাজ করেন আশা কর্মীরা। পুজোর আগে এইবার তাদের এই অবদানকে সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের জন্য এবার প্রায় দ্বিগুণ উৎসব বোনাস দেওয়ার […]
এরাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাক বিভাগ।
কলকাতা, ২ এপ্রিল:- ডাক বিভাগ এরাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দফতর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। অনলাইনেই গ্রাহকরা এতে অংশ। ডাক বিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে জমা থাকা অভিযোগ […]
নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার।
কলকাতা, ২৬জুন:- নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের। পুলিশের সাথে দোকানদারদের বচসা। কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ডিসি নিউটাউন মানব সিংলা এবং নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ। NKDA এর পক্ষ থেকে মাইকিং করা হয়। ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া […]











