হুগলি , ২১ আগস্ট:- এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার তালডাঙ্গা মোড় দত্তগলি এলাকায় । মৃত ওই যুবকের নাম শান্তনু বিশ্বাস (২৮)। শান্তনুর বাড়ির লোকের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । আর অভিযুক্ত খোদ শান্তনুর স্ত্রী শুক্লা বিশ্বাস । শান্তনুর বাবা গণেশ বিশ্বাসের অভিযোগ তাঁর বউমা শুক্লা বিশ্বাস সর্বদা শান্তনুর সাথে অশান্তি করতো । বৃহস্পতিবার রাতেও বউমার সাথে শান্তনুর অশান্তি হয় । আর আজ সকালে শান্তনুর মৃত্যুর খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই । শান্তনুর বাবা ও তাঁর কাকার বক্তব্য শান্তনুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে বউমা শুক্লা সহ তাঁর সাঙ্গপাঙ্গরা । মৃতদেহ উদ্ধারের পর শান্তনুর স্ত্রী শুক্লাকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ ।
Related Articles
করোনার জেরে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় এবার দূরপাল্লার বেশ ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল।
হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের আতঙ্কের জেরে যাত্রী কম হওয়ায় এবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে আগামী ২৪ মার্চ ও ৩১ মার্চ হাওড়া থেকে মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেস(১২২৬২), ২৫ মার্চ ও ১ এপ্রিলের মুম্বই হাওড়া […]
ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিতে না পারায় ডিগবাজি তৃণমূল নেতার।
চিরঞ্জিত ঘোষ , ৩১ ডিসেম্বর:- সাত সকালেই তৃনমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। বৃহস্পতিবার ডানকুনি মিলন সংঘের মাঠে বিজেপির জন্সভায় রাজ্য সভাপতির হাত ধরে বিজেপিতে যোগ দেবেন বলে মনস্থির করে ফেলে ছিলেন কৃষ্ণেন্দু। দলের নেতা নেত্রীর ফোন কলকে অগ্রাহ্য করেই লাল টিপ পড়ে জয় […]
হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে রিষড়ায় হকি টুর্নামেন্ট।
হুগলি,৮ ফেব্রুয়ারি:- একটা সময় ভারতের গর্বের খেলা যদি বলা হয় তাহলে প্রথমেই হকির নাম আগে আসতো। বর্তমানেও দেশের জাতীয় খেলা হলেও এখন হকির প্রচলন অনেকটই কমে গিয়েছে। তাই এই হারিয়ে যাওয়া খেলাটিকে সবার আগে আনার লক্ষে পর পর আট বছর হকি টুর্নামেন্ট করে আসছে রিষড়া হকি এ্যাসোসিয়েশন। রিষড়া বারোজিবীর স্কুল মাঠে দুই দিন ব্যাপী […]








