হুগলি , ২১ আগস্ট:- হুগলী জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়লো হরকা বান । প্রবল জলোচ্ছাসে ভাঙলো গঙ্গার ঘাটের অনেকটা অংশ । সেই ছবি ভাইরাল । শুক্রবার দুপুরে বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ে হরকা বান আর সেই প্রবল জলোচ্ছাসে ভেঙে যায় ঘাটের অনেকটা অংশ । দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায় । এদিন হটাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ । এলাকার বাসিন্দাদের বক্তব্য এরখম প্রবল জলোচ্ছাস গঙ্গায় খুব একটা দেখা যায় না । এলাকার বাসিন্দারা আরো জানান এই ঘাট ঠিকই ছিলো গতকাল থেকে জলোচ্ছাস চলছে তাতে কিছুটা ভেঙে যায় ঘাটটি । আর আজ এই বিশাল হরকা বনের ফলে অনেকটাই ভেঙে যায় বটতলা ঘাট।
Related Articles
তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দানে অবগত করার লক্ষ্যে সিঙ্গুরে তৈরি করা হল কিয়স্ক।
হুগলি , ১২ মার্চ:- তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দানে অবগত করার লক্ষ্যে হুগলি জেলার সিঙ্গুরে তৈরি করা হল কিয়স্ক। নির্বাচন কমিশনের উদ্যোগে সিঙ্গুর ব্লক প্রশাসনের ব্যাবস্হাপনায় নতুন চিন্তা ভাবনায় তৈরি করা হয়েছে ‘সবার ভোট সবার শপথ’ নামে এই কিয়স্ক। যেখানে রাখা হয়েছে ভিপিপ্যাট। ইভিএম এর মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সিঙ্গুর […]
কুয়াশার চাদর শহরে।
হাওড়া, ২৫ জানুয়ারি:- কয়েকদিন যাবৎ মেঘাচ্ছন্ন ছিল আকাশ। আজ মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকলো শহর। আর এর প্রভাব পড়ে সড়ক ও রেলপথেও। ঠান্ডা আবহের মধ্যেই এদিন যেন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে সকালের দিকে ধীরগতিতে চলেছে যানবাহন। হেডলাইট জ্বেলে গাড়ি চলাচল করতেও দেখা গেছে। Post Views: 388
দেশের মঙ্গল কামনা করে পুজো কালীঘাটে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতা,১ মার্চ:- শহীদ মিনারে দলীয় জনসভা সেরেই অমিত শাহ সোজা চলে যান কালীঘাটে। দেশের দশের মঙ্গল কামনা করে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরভোটের আগে বঙ্গ বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করতে শহিদ মিনারের সভায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আন্দোলন চড়া সুরে বেঁধে দিলেন অমিত শাহ। রাজ্যের মানুষকে […]









