হাওড়া , ১৭ আগস্ট:- হাওড়া জেলা হাসপাতালে ওয়ার্ড মাস্টারের ঘরের বাইরে সোমবার দুপুরে এক বৃদ্ধ অসুস্থ হয়ে মারা যান। সেই দেহ বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, কাক উড়ে এসে দেহের উপর বসতেও দেখা যায়। অভিযোগ, হাসপাতালের বাইরেই অসুস্থ হয়ে এদিন মৃত্যু হয় ওই বৃদ্ধের। হাসপাতাল সূত্রের খবর, খবর জানার পরই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তি হাসপাতালের রোগী নন। তাঁকে দেখে ভবঘুরে বলেই মনে করা হচ্ছে। খুব সম্ভবত তিনি হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিলেন। এরপর সেখানেই অসুস্থ হয়ে মারা যান।
Related Articles
বিজেপির ভাঙ্গন অব্যাহত হুগলিতে , জাঙ্গিপাড়ায় জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।
চিরঞ্জিত ঘোষ, ১০ জুন:- গতকাল বিজেপির অমিত শাহের ভার্চুয়াল সভার পরদিনই জাঙ্গিপাড়া ব্লকে বিজেপির গড়ে ভাঙন। বুধবার বিকালে ব্লকের রসিদপুর দলীয় কার্ষালয়ে বিজেপির ১০০০ জন দলীয় কর্মী ও নেতৃত্ব তৃনমূল কংগ্রেসে যোগদান করে। জাঙ্গিপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্রের নেতৃত্বে জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী ও জেলা সভাপতি দিলীপ যাদবের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে […]
পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার উচ্চ প্রাথমিক এবং ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ , ঘোষনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২১ জুন:- পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ […]
ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের তৃণমূল বিধায়ক তথা সদর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার। পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে। ওই পোস্টারে বিধায়ক কল্যাণ ঘোষকে জমি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। হাওড়ার বাঁকড়া অঞ্চলে একাধিক পোস্টার পড়েছে। Post Views: 463







