শিলিগুড়ি, ১৫ আগস্ট:- শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ব্রহ্মপুত্র মেলে অভিযান চালায় ডিআরআই । এরপর সেখানে তিনজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনা । এরপর তাদের গ্রেফতার করে। ধৃতদের নাম সৌরভ শামারাও শিখন্ডে(২৩),সন্দেশ আপা নরালে(২১)এবং শশীকান্ত তানাজী কুটে(২৫)। তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা । ডিআরআই সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে ২৬ কিলো ২৫০ সোনা উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৯ লক্ষ টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনা গুলো মায়নমার থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে। বিচারক তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেন।
Related Articles
নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রথম দফার নির্বাচন, বিশেষ প্রশিক্ষণ নিরাপত্তা কর্মীদের
কলকাতা , ২০ মার্চ:- ভোটের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী আধিকারিকদের ভূমিকা কি হবে তা নির্দিষ্ট করে দিচ্ছে নির্বাচন কমিশন।নিজেদের দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে ওই সমস্ত কর্মীদের মনে যাতে কোন ধোঁয়াশা না থাকে সে জন্য এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগে আগামী সপ্তাহ থেকেই এই প্রশিক্ষণ দেওয়া হবে ভোটের কাজে […]
কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা।
হুগলি , ৩১ ডিসেম্বর:- কয়লা পাচার কাণ্ডে বড় ভূমিকা নিয়েছে সিবিআই। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় নাম উঠে আসছে অনেকের। কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নিরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকে এদিন সকালে হটাৎ এই বাড়িতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই […]
আনন্দপুরে বস্তিবাসীদের পাশে সাহায্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলকাতার ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুর বস্তির একাংশ। গত রবিবার কমপক্ষে ৫০টি’র বেশি ঝুপড়ি ঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঠাঁই হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এবার তাদের সহযোগিতার জন্য আর্থিক সহ নানা সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী […]







