হাওড়া , ১৫ আগস্ট:- ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হল হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও। শ্রদ্ধা ও সম্মান জানানো হল দেশের স্বাধীনতা সংগ্রামীদের।পাশাপাশি দেশ রক্ষায় বীর যোদ্ধাদেরও সম্মান জানালেন তাঁরা।হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করলেন।পাশাপাশি ২০২০ সালে কোভিড যুদ্ধে ও অপরাধ দমনে সাহসী ও অসাধারণ কৃতিত্বের জন্য ১২জন অফিসার এবং বাহিনীর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। শনিবার সকাল থেকেই হাওড়া শিবপুর পুলিশ লাইনে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিন অনুষ্ঠান হয়।
Related Articles
হাওড়ার ধূলাগোড়ে দুটি বাসের সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ার ধূলাগোড়ে দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।জানা গেছে, ধূলাগোড়ের সন্ধিপুরে দুটি বাসের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার পরই দুটি বাসে ভাঙচুর চালায় বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। ধূলাগোড় নিউটন রুটের একটি বাস মেইন রোড থেকে সার্ভিস রুটে যাওয়ার সময় পিছন […]
সাঁকরাইলে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- আবারও চুরির ঘটনা হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। জানা গেছে, বেলতলা ৪ নং বাম্পারে কাছে কাপড়ের দোকানে ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শংকর চন্দ্র নস্কর নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে। বৃহস্পতিবার রাতে দশটার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের […]
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় বিশেষ ব্যবস্থা বিদ্যুৎ দপ্তরের।
কলকাতা, ১৬ মার্চ:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। ২৮শে মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সর্বস্তরের কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ভবনে আজ দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। […]











