তরুণ মুখোপাধ্যায় , ১৫ আগস্ট:- ৭৪ তম স্বাধীনতা দিবসের সকালে হুগলির রিষড়া থানার পক্ষ থেকে বর্তমান করোনা আবহে যেসব কোভিড যোদ্ধা করোনার বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছেন তাদের সম্বর্ধিত করা হলো । পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ- মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয় থানার পক্ষ থেকে । অনুষ্ঠানে ডাক্তার কুনাল দত্ত , শ্রমজীবী হাসপাতালে সহ-সম্পাদক গৌতম সরকার , ,রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র রিষড়া পৌরসভার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার অসীতাভ গাঙ্গুলী সহ , রিষড়া ও শ্রীরামপুর অঞ্চলের যে সমস্ত স্বাস্থ্যকর্মী , সাফাই কর্মী , সাংবাদিক সহ করোনার বিরুদ্ধে যে সমস্ত মানুষ লড়াই করছেন তাদের সুস্থ করে তুলছেন মানুষের মনে সাহস যোগাচ্ছে তাদের সম্মান জানানো হয় অনুষ্ঠা । চন্দননগর পুলিশ কমিশনারেট এর এ সি পি 2 বিজয় কৃষ্ণ মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার সুব্রত গাঙ্গুলী , রিষড়া পুলিশ স্টেশনের আধিকারিক প্রবীর দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সম্মানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Related Articles
রঙের উৎসবে হাওড়ায় পুলিশের নজরদারি। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক গ্রেফতার।
হাওড়া,১০ মার্চ :- দোল এবং হোলিতে বিশেষ অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতেরা সকলেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। রঙের উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে দোলের বেশ কয়েক দিন আগে থেকেই পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছিল। তাতেই এদের গ্রেফতার করা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর জানিয়েছেন, কিছু বিক্ষিপ্ত […]
নিজেকে সেরা প্রমাণ করতে বিশ্বকাপ জেতার দরকার পড়বে না ক্রেসপো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ ডিসেম্বর:- ১৫ ডিসেম্বর কলকাতায় হতে চলেছে টাটা স্টিলের ২৫ কিলোমিটার ম্যারাথন। এই ম্যারাথনেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে শুক্রবার কলকাতায় এলেন ক্রেসপো। এর আগেও ভারতে এসেছেন তিনি। তাই ফুটবল নিয়ে এখানকার প্যাশন ক্রেসপো জানেন। বলছিলেন, ভারত থেকে যখনই ডাক আসবে, তখনই তিনি এখানে আসবেন, “আমার এখানকার দুটো টুর্নামেন্টের কথা মনে আছে। একটা আইএসএল, আর একটা […]
কই মাছ গলায় আটকে মৃত্যু হল এক যুবকের।
হুগলি, ২ আগস্ট:- পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক। বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে […]







